Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত সেই প্রেমিক আবার বললেন, “এই সেবা করে তুমি কি পাও বলোতো!” শ্যামা হেসে বলল, “আনন্দ পাই। ... তোমার পরিশ্রম কমে, তাই আনন্দ পাই। ... সর্বক্ষণ তো এদিক থেকে ওদিক ছুটছো আর অদিক থেকে এদিক । সকল সন্তানের সেবা তো তুমি নিজে হাতেই করো, যতই উপেক্ষা করুক তাঁরা তোমাকে । তা তোমার কিছু সন্তানের সেবা করে দিলে, তোমার খাটনি একটু কমে, সেই কথা মনে হলেই আনন্দ হয়”। প্রেমিক হেসে বললেন, “বিচিত্র তোমার প্রেম শ্যামা । এত ভক্ত দেখেছি, তাঁদের অনেকেই সেবা করে। কিন্ত সকলের মনে থাকে প্রচুর প্রচুর কামনা । যদি সমস্ত অন্য কামনাকে ছেড়েও দেয়, কমবে বলে সেবা, না শ্যামা, সত্যি বলছি, আমি এমন সেবক কনোদিন দেখিনি”। খানিক পরে আবার বললেন প্রেমিক, “আচ্ছা তুমি রোজই একটি শাড়ী পরে আস কেন? আর কনো শাড়ী নেই তোমার!” শ্যামা তৎপর হয়ে বললেন, “আছে তো! আরো দুটো আছে... ওটা বাড়িতে পরার ৷ সকালে এটা ধৌত করে দিই, আর আগের দিন যেই শাড়ীটা ঘরে পরেছিলাম, সেটা ধৌত করে দিই। আর সন্ধ্যার মধ্যে এই কাপর শুকিয়ে গেলে, এটা ধারণ করে চলে আসি তোমার কাছে”। প্রেমিক এবার একটু উঠে গিয়ে একটি পাথরের পশ্চাতে কিছু ছিল। সেটি উঠিয়ে নিয়ে এসে শ্যামার হাতে দিয়ে বললেন, “এই নাও শ্যামা । কালকে এই শাড়ীটি পরে আসবে আমার কাছে। আমি তোমার অপার রূপ দেখে উদ্বেলিত হয়ে উঠতে চাই”। শ্যামা হেসে বিদ্রপের সুরে বললেন, “জগতের শ্রেষ্ঠ সুন্দরী এই শ্যামাকে বলছে, অপার রূপ নাকি আমার! ... আমার মত রূপের সই তোমার কত কত আছে বলো দেখি!” ১৯১

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।