Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচালীলা শ্যামা লজ্জা পেয়ে বললেন, “হয়েছে । আর লজ্জা দিতে হবে না! ... এবার লক্ষ্মী মেয়ের মত দুধটা খেয়ে নাও দেখি!” “লক্ষ্মী মেয়ে” শব্দটা শুনে আবার সকলে চমকে উঠলেন । অন্যদিকে সেই প্রেমিক আবার বললেন, “আমি দুধ খাবো না! ... রোজ রোজ এই দুধ, আর ফল, আর ভালো লাগে না! ... একটু অন্য কিছু খাবো আমি!” শ্যামা বিরক্তি আর ন্েহকে একত্রিত করে মিলিয়ে বলল, “আর কি জোটাও তুমি আমায় যে, তা আনবো তোমার জন্য! ... যা পাই, তাই খাই আর তাই তোমার জন্য আনি। ... লক্ষ্মী মা আমার, এবার লক্ষী মেয়ের মত খেয়ে নাও তো! ... খাবার নিয়ে এমন করতে নেই”। সেই পুরুষ বললেন, “করলে কি হবে!” শ্যামা মিষ্টি হেসে বললেন, “তোমার অপমান হবে । ... সমস্ত জীবের সমস্ত আহার তো স্বয়ং তুমিই, তাই না! “ পুরুষটি শ্যামার হাতের পাত্র থেকে দুগ্ধ পান করতে করতে , শ্যামার হাত ধরে নামিয়ে শ্যামার দিকে তাকিয়ে বলল, “শ্যামা, আর অনেক হয়েছে, চলো এবার আমার সাথে আমার বাসায় চলো । সারাদিনে শেষে এই সন্ধ্যায় মাত্র একটি প্রহরের জন্য তোমার সাখ্যাত পাই । এতে আমার মন ভরছে না । চলো, আমার সাথে চলো । আমার বাসায় থাকবে, আর আমি তোমাকে সর্ক্ষণ পাবো। ... তুমি চাও না বলো, আমাকে সব সময়ে পেতে!” শ্যামা হেসে বললেন, “আর যখন সাধুদের সেবা করতে হবে! ... তখন তো সেই তোমাকে ছুটে ছুটে আসতে হবে! ... তা হয়না প্রিয়া। আমাকে এখানেই থাকতে দাও । তোমার নামে যারা নিজেদের জীবনমৃত্যু এক করে ফেলেছে, সেই সাধুদের তো তোমাকে সেবা করতেই হয়। আর তারজন্য তোমাকে এখানে ছুটে ছুটে আসতে হয়। সেই কাজটা না তোমার এই শ্যামাপ্রিয়া করলো! ... তাহলে তোমাকে সব সময়ে ছুটে ছুটে আসতে হবেনা!” ১৯০

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।