Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত এসেছে, সে একটি অসামান্য সুন্দর দেখতে পুরুষ । ক্ষিতীশ বিরক্তিসূচক মুখ করে বললেন, “ভক্ত না ছাই!... কামনার পুজারি। স্বামী চলে গেছে, তাই গোপন প্রণয় জুটিয়েছে”। সতিশ বললেন, “আহা ভ্রাতা, কি বলছে ওরা, সেটা শুনতে দাও না!” সেই কথাতে সকলে নিস্তব্ধ হয়ে শ্যামা আর তাঁর প্রেমিকের কথাবার্তা শুনলেন। শ্যামা বললেন, “প্রিয়া, এমন কেন করো তুমি । তোমায় কতবার বলেছি, আমাকে আহ্বীন করতে হবে না তোমাকে । ... আমি ম্লান করে, দুধটা গরম করে, মাথায় ফুলের মালা নিয়েই চলে আসবো তোমার কাছে। তুমি সেই আহ্বীন জানাবেই! আজকে দেখো, ম্লান করে অঙ্গের জলটাও মুছতে পারিনি । মালাটাও দেখো কেমন অগোছালো ভাবে পরেছি। ... দেখি তোমার মাথাটা দাও, তোমার প্রিয় ফুলগুলো দিয়ে মালা গেথেছি, লাগিয়ে দিই তোমার মাথায়”। লাগিয়ে দিচ্ছে। সেই দেখে একে অপরের মুখের দিকে তাকিয়ে বিস্মিত হলো । নিজেদের মধ্যে ফিসফিস করে বলাবলি করলো, “এ আবার কেমন পুরুষ মানুষ যে মাথায় ফুলের মালা লাগায়!” সতিশ সকলের উদ্দেশ্যে বললেন, “আসতে! ... মন্তব্য আর টিপ্পনী ফিরে গিয়েও করা যাবে। এখন শোনো সকলে এঁদের বার্তালাপ”। শ্যামার প্রেমিক এবার মৃদু হেসে বললেন, “তোমাকে এমন করে অগুছালো অবস্থায় দেখবো বলেই তো এমন সময়ে আবাহন করি । তুমি যখন পরিপাটি করে থাকো না, যখন অঙ্গের জল মোছ না, তখন যে আমার তোমাকে দেখতে বেশি ভালো লাগে । আর আরো ভালো লাগে কি জানো! ... এই যে তুমি আমাকে বকাঝকা করো, সেইটা । রোজ এসে দুধটা খেয়ে নেবার জন্য বকো, সেটা সব থেকে বেশি ভালো লাগে”। ১৮৯

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।