জন্মলীলা দেবী ধরিত্রী এবার বিদ্রপের সুরে বললেন, 'ব্রন্মদেব বোধ করি মিথ্যা বলেন না। তিনি যে বললেন, ব্রিদেবী তাঁদের নিয়ন্ত্রণের অতিতে বিরাজ করেন, আশা করি সেটি সত্য বচন, তাই না নাথণ... যদি তাই হয়, তবে আপনাদের অধীনে স্থিতা নন, এমন তো আছেন! আপনি যে বললেন কেউ নেই যিনি আপনাদের অধীনে থাকেন না!” ব্রন্মদেবের কথা টেনে এনে, ব্রিদেবের মধ্যে বিভ্রান্তির রচনা করছেন দেখে ব্রন্মদেব এবার তিরস্কার করার ছলে বললেন, “ধরিত্রীদেবী, আপনি বোধ করি ভুলে যাচ্ছেন যে ব্রিদেবী আমাদের পত্বী, আর পত্বী পতির অধিকারেই স্থিতা থাকেন। তাই যদি আপনি মনে করেন যে আপনার কথা আপনি আমাদেরকে না বলে, ত্রিদেবীকে বললে কাজে দেবে, আপনি আকাশকুসুম চিন্তা করছেন”। শিবশঙ্কর এবার ভয়ানক কুপিত হয়ে উঠে বললেন, “আপনার এই উদ্ধত্যের জন্য আপনাকে দণ্ড ভোগ করতেই হবে ধরিত্রী, সঙ্জ হয়ে যান, আমাদের দণ্ড গ্রহণ করার জন্য”। দেবী ধরিত্রী এবার বিকট এক হাস্য প্রদান করে বললেন, “দেব, এই একই কথা আমি এই একটু আগে ইন্দ্রদেবকেও বলে আসছি, আর আপনাদেরকেও বলছি। ... এক মরণাপন্নকে দণ্ড দিয়ে আপনারা যদি শান্তি পান, তবে দিন দণ্ড। আমি তো আপনাদের দাসী, তাই আপনাদের দণ্ড আমি মাথা পেতে গ্রহণ করতে বাধ্য । ... তবে আরো একটি কথা তাঁকেও বলেছিলাম, আর আপনাদেরকেও বলছি। হ্যাঁ, যদি আমার এই কথাকে অভিশাপ রূপে গ্রহণ করতে চান, তবে তা অভিশাপই, কিন্ত আমার এই বচন যে, একদিন একটি সামান্য মনুষ্যের কাছে আপনারা সকলেই অবশ হয়ে যাবেন, আর সেদিন আপনারা বুঝতে পারবেন যে, আপনারা অন্য সমস্ত মনুষ্যের দাস হয়েই বিরাজ করছেন, যতই আপনারা তাঁদেরকে নিজেদের অধীনে স্থিতরূপে জ্ঞান করে তৃপ্ত হন। হ্যাঁ, হে ব্রিদেব। এটিই সত্য যে, আপনারা আজ সমস্ত মানুষের দাস হয়ে গেছেন। কিন্ত ধূর্ত মানুষরা আপনাদের সম্মুখে অভিনয় করে যাচ্ছেন যে, তাঁরা আপনাদেরকে খুব শ্রদ্ধা করেন, আর ১৮
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।