Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচালীলা সতিশ বললেন, “তারপরেও তুমি তোমার সখীর কথাকে বিশ্বাস করলে! ... সে তো মিথ্যা বলছে সকলকে । সে তো গোপন প্রণয় সম্পর্ক চালাছে, মাতার প্রেমকে নাট্য রূপে সামনে রেখে!” ললিতা মাথা নেড়ে বললেন, “না না, আমার সখী মিথ্যা বলে না। মিথ্যা ও বলতে চাইলেও বলতে পারেনা । ... ওর জিন্থা আটকে যায়, মিথ্যা বলতে গেলেই”। ক্ষিতীশ উত্তরে বললেন, “ঠিক আছে, তুমি চিন্তা করো না । ... আজ আমাবস্যা নয়, পূর্ণিমা । তুমি এক কাজ করো, আজ সন্ধ্যায় যখন তোমার সখী ফুলন্দির দিকে যাত্রা করবে, তখন আমাদেরকে ডেকে নিয়ে যাবে । আমরা মোড়লমশাইয়ের বাড়িতে আছি। আজ আমরা বরং সকলে সচক্ষেই দেখে আসবো, কার সাথে দেখা করছে শ্যামা”। সন্ধ্যা হতে, ললিতা মোড়ল মশাইয়ের বাড়িতে এসে জয় বিজয় নাম ধরে ক্ষিতীশ ও সতিশকে ডাকলেন । তাঁর ডাক শুনে, মহেশ, মোড়ল, ক্ষিতীশ, সতিশ ও ললিতা ফুলন্দি নদীর দিকে গেলেন। ... বেশ কিছুক্ষণ পথ দ্রুত গতিতে অতিক্রম করার পরেই তাঁরা দেখতে পেলেন, শ্যামা ফুলন্দির তীরে পৌঁছে গেছে। একটি ছোট্ট সাঁকো আছে, তা পার হলেই, নদীর ওই পাশে, তাঁর ভাষায় তাঁর প্রেয়সী, আর ললিতার ভাষায় তাঁর প্রণয়সঙ্গী অপেক্ষা করছে। সামান্য দূরত্ব রাখার জন্য, খানিকক্ষণ সকলে অপেক্ষা করলে, তাঁরা দেখলেন যে শ্যামার যেন কনো বোধই নেই । সাঁকোতে না উঠে, সে নদীকে পায়ে হেটেই অতিক্রম করতে থাকলো। সকলে বিস্মিত হলে, ললিতা বললেন, “এমনই করে সই, এই আহ্বান, যা আমি কনোদিন শুনতে পাইনি, ও একাই শুনতে পায়, তাই শুনে ও এমন ভাবে বিভ্রান্তের মত করেই এগিয়ে যায়। যেন ওর বোধবাহ্যজ্ঞান কিচ্ছু নেই”। পূর্ণিমার রাত্রি তাই সমস্ত কিছু দেখা যাচ্ছে। যখন সকলে দেখলো অগভীর ছোট্ট ফুলন্দি নদীকে শ্যামা পার করেছে, তখন চুপি সারে, সাঁকো পেরিয়ে সকলে সেই দিকে গেল। ... কিন্তু যা দেখলো তা এক্কেবারে ললিতার কথার সাথে মিলে গেল। যার সাথে শ্যামা দেখা করতে ১৮৮

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।