কৃতান্ত সব্বান্বীর ভক্ত । তাই তাঁকেও পরীক্ষা করবো আমরা । তবে তোমাকে আমাদের পরিচয় গোপন রাখতে হবে তোমার সঘীর কাছে”। ললিতা আপ্ুত হয়ে বললেন, “আমার সখী যদি জানতে পাড়ে আপনারা প্রকৃত অর্থে কে, তাহলে অত্যন্ত আনন্দিত হবে । জানেন সে সর্বক্ষণ সাধুর সেবা করে ফেরে মাতার প্রতি প্রেমের কারণে”। ক্ষিতীশ বললেন, “প্রেম করেন মাতাকে, আর সেবা করেন সাধুদের? ... এ কেমন কথা?” ললিতা বললেন, “হ্যাঁ, ও তো বলে, সাধুতে নাকি মাতার শ্রেষ্ঠ প্রকাশ । তাই ও সাধুদের সেবা করে ফেরে। ... আর বলবেন না, এই সেবা যেন ওর মাথায় চেপে বসা একটি ভূত! এই সেবা করার পাগলামোর কারণে, ওর স্বামীও বিরক্ত হয়ে ওকে ছেড়ে চলে যায় । তাঁর বক্তব্য এই যে, এ কেমন স্ত্রী! কামনা নেই বাসনা নেই, আছে কেবল সেবার পাগলামো! ... এঁর সাথে আমি ঘর করতে পারবো না । ... আমার সখী বড় অভাগী জানেন প্রভু! ... জন্মের আগেই বাবা হারিয়েছে, জন্মের পর থেকেই মা অসুস্থ, আর যখন ওর ১০ বছর বয়স, তখন তিনিও পরলোক গমন করেন। স্বামী জুটল, সেও ছেড়ে চলে গেল ওকে । বড় অভাগী ও”। সতিশ বললেন, “এই যে ফুলন্দি নদীর ধারে যায়, সেও কি সেবার কারণেই!” ললিতা বললেন, “না, ও বলে যিনি এসেছেন, তিনি নাকি মাতা সবা্বা স্বয়ং তাই তাঁর কাছে যান। মাতা আমার সখীর প্রেম, আমার সখীর সব্বন্ব । তাঁর আবাহন শুনলেই, সে দিপ্থিদিক শূন্য হয়ে ছুটে যায়, তাঁর কাছে”। ক্ষিতীশ আবার প্রশ্ন করলেন, “তুমি দেখেছ তাঁকে! ... বিবরণ দিতে পারবে সেই স্ত্রীর!” ললিতা বললেন, “আমি একবার দেখেছি, আমাবস্যার রাত্রি ছিল। আমি কিন্তু তাঁকে পুরুষ বেশে দেখেছি, স্ত্রী বেশে নয়”। ১৮৭
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।