Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত কারুকে না জানান । ... আপনি এমন আচরণ করলে তো সকলে সমস্ত কিছু জেনে যাবে! ... আমরা এখানে মহেশের সাথে নিজেদের পরিচয় গোপন করে জয় ও বিজয় হয়ে বিরাজ করছি। ... দেবী আপনার কাছে আমাদের আত্মপ্রকাশ করার একটিই কারণ, আর তা হলো আপনাদের অতিথি, বৃত্তের উপর আমরা নজর রাখতে চাই। ... আমরা বলদস্তদের হত্যা করতে নির্গত হয়েছি। পথে আমাদের মাতার নির্দেশে এই রাজ্যতে এসেছি । আর এখানে এসে মহেশের সাথে আলাপ হতে, তাঁর সাথে ভ্রমণ করতে করতে দেখতে পাই যে এখানে কিছু বিচিত্র ভক্ত রয়েছেন আমাদের মাতার । ... সেই সমস্ত ভক্তিকে দেখার ইচ্ছা হতে, আমরা এই বেশ পরিবর্তন করে জয় বিজয় হয়ে বিরাজ করছি”। দেবী মণিবালা বললেন, “প্রভু, আপনারা স্বয়ং এসেছেন, আর আপনাদের আদর সৎকার করবো না! ... আপনারা আমাদের রাজঅতিথি হয়ে বিরাজ করুন। বৃত্ত সামান্য একজন সন্্যাসী সাধক মাতার, তিনি যদি রাজঅতিথি হয়ে থাকতে পারেন, আপনারা তাঁর সন্তান হয়ে রাজঅতিথি না হয়ে এখান সেখানে গিয়ে থাকবেন!” সতিশ নিকটে গিয়ে বললেন, “দেবী, আমরা কেবল বৃত্তকেই দেখবো না। আমরা দেখবো শ্যামাকে, দেবী অনুসুয়াকে আর দেবী মধুকে। এঁদের সকলকে একত্রে দেখতে গেলে, আমাদেরকে সর্ব ভ্রমণ করতে হবে৷ তাই দেবী, আমাদের অতিথি হয়ে থাকার অনুরোধ করবেন না। তবে আমরা অনুরোধ করছি আপনাকে যে, বৃত্ত তথা আপনার কন্যা, জবাকুসুমের সময়ে প্রবেশ করার অনুমুতি প্রদান করুন”। দেবী মণিবালা হেসে বললেন, “যেমন আপনাদের আজ্ঞা প্রভু |... যেমন বললেন আপনি, তেমনই হবে । আপনারা পশ্চাতের দ্বারের নিকটে যান। আমি আলাদা করে সেইদিকে গিয়ে, প্রহরীকে যা বলার বলে আসছি”। ১৮৫

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।