Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত আপত্তি করা মানে মহারাজের অবজ্ঞা করা নয়, আপনাদের অবজ্ঞা করা নয়, স্বয়ং আমার সখীর অপমান করা, যিনি আপনাদের মুখ দিয়ে এই নির্দেশ আমাকে প্রদান করলেন”। দেবী মধু এবার সেখান থেকে প্রস্থান করলেন, গুরুবরের থেকে একটি পত্র নিয়ে । আর তিনি গমন করলেন একটি বৃহৎ আলয়ে, যাকে মহেশ বললেন, “এটি হলো নটিদের নিবাস স্থান। দেখছেন না, নটিদের সাথে সঙ্গমসুখ নেবেন বলে, সর্বক্ষণ ধনবানদের ভিড় লেগে রয়েছে এই গৃহের আশেপাশে!” ক্ষিতীশ বললেন, “আপনার কি মনে হয় মহেশ, এত ধনের প্রলোভন লাভ করে, এত দেহসুখ লাভের সুযোগ লাভ করে, দেবী মধু নিজের চরিত্র সঠিক রাখতে পারবেন!” মহেশ বললেন, “আজ পর্যন্ত কনো নটি নিজের চরিত্র সঠিক রাখতে পারলো না, মধু নটি তা পারবে! আমার তো মনে হয়না, তা পারবে”। সতিশ বললেন, “চলুন তাহলে, আমরা এবার প্রাসাদের দিকে যাই”। মহেশ উত্তরে হাস্যমুখে বললেন, “হ্যাঁ চলুন, আমরা সেইদিকেই যাই । ... তবে আমরা পিছন দিক থেকে প্রবেশ করবো । ... পিছনের দ্বারের প্রহরী আমার বাল্যকালের মিত্র । তার সাথে আগেভাগেই কথা বলে রেখেছি । আপনাদের আসল পরিচয়টা তাকে গোপনে বলে দিলে, আপনাদেরকেও প্রবেশ করতে দেবে সে”। ক্ষিতীশ সতিশ মহেশের সুপরিকল্সিত পরিকল্পনা দেখে বেশ আনন্দই পেলেন । তাই মহেশের সাথে প্রবেশ করলেন রাজপ্রাসাদে, তবে পিছন দিক থেকে । সেখান দিয়ে প্রবেশ করে সকলে দেখলেন, মহারাজা বসুর দুই কন্যা, একটি যুবকের সাথে আলাপ করছেন । আলাপ করছেন বললে ভুলই হয়। বলা যেতে পারে, বিরক্ত করছেন সেই যুবককে । যুবকটি খোলা বাগানের মাঝে ধ্যান করতে বসেছেন, আর দুই রাজকন্যা তরুণী, জবা ও কুসুম, কখনো তাঁর উত্তরীয় ধরে টানছেন, তো কখনো কেশ ধরে। ১৮৩

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।