Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচালীলা গুরুবর হেসে বললেন, “তাহলে বুঝতে হবে যে, মধুর সাথে অলোকের বিবাহে নিয়তির সায় নেই। মাতা সর্বা্বার সম্মতি ছাড়া কি কনো বিবাহ হতে পারে! বিবাহ হওয়া তো পরের কথা, কনো বিবাহের সম্বন্ধতেও কি সকলে রাজি হতে পারে, তাঁর সম্মতি ছাড়া! ... তাই বাকি সমস্ত কিছু মাতা সব্বাম্ীর উপর ছেড়ে দিতেই হবে রাজন । ... কিন্তু তামসের থেকে মধুকে সুরক্ষিত করে রাখার এই একটিই উপায়”। রাজা বসু বললেন, “এই কথা কি একটি রাজার একটি প্রজাকে বলা উচিত গুরুবর, বিশেষ করে সেখানে যখন সকলেই জানে যে নটির চরিত্র নষ্ট হবেই?” গুরুবর বললেন, “সঠিক কথা রাজন। ... আমরাই বরং সেই কথা মধুকে বলবো । তুমি এখন এসো। মধুর আগমনের সময় হয়েছে”। রাজা বসু চলে গেলেন সেখান থেকে। সম্মুখে এলেন, মধু। সত্যই পরমাসুন্দরী তিনি। গুরুবরের সম্মুখে এসে প্রণাম করতে, গুরুবর বললেন, “মধু, তুমি জানো ভালো করেই যে তামস তোমার চরিত্র হননের জন্য সদাপ্রচেষ্টারত। আমাদের রাজনও এই নিয়ে চিন্তিত। তামস তাঁর পুক্র, তাই অপরাধ করার আগে তিনি তাঁর শাসনও করতে পারছেন না, আবার তুমি তাঁর প্রজা, এবং তোমাকে তিনি অপার ন্নেহও করেন, তাই তোমার চরিত্র হনন নিজের পুত্রের হাতে হবে, এটাও তিনি চান না। ... তাই তিনি তোমাকে নটি করে একটি বছর রাখতে চান, যেই সময়কালের মধ্যে তামসের বিবাহ দিয়ে দেবেন তাঁরা । ... তোমার কি এতে কনো আপত্তি আছে!” দেবী মধু বললেন, “না গুরুবর, আপত্তি কেন থাকবে । আমার সখীই সকলের ভাগ্যবিধাতা । যার যেমন কর্ম, যার যেমন মানসিকতা, সেই মানসিকতাকে সত্যের উদ্দ্যেশে চলমান করার জন্যই তিনি সব্ক্ষণ সকলের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে থাকেন । মহারাজ যখন বলেছেন, আর তাকে যখন আপনারা স্বীকৃতি প্রদান করেছেন, আর সেই সমস্ত কিছুই যখন আমার হিতের চিন্তা করেই নিরেশ দেওয়া হচ্ছে আমাকে, তখন আমার আপত্তি করার কনো স্থানই নেই। ... এখানে ১৮২

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।