Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত পথে যেতে যেতে, আবার তাঁরা এক স্থানে এসে পরলেন । এটিও একটি আশ্রম । কিছু গুরুরা একত্রে এই আশ্রম নির্মাণ করে, তাতে স্থিত থাকেন এবং সকল প্রজাদের শিক্ষা দান করেন। আড়াল থেকে শুনতে থাকলেন, মহারাজ কি বলছেন। চিন্তিত। আমার পুত্র হয়েও তাঁর মধ্যে কামনার এত আধিক্য কি করে হতে পারলো, আমি তা জানিনা! ... তবে সমস্ত কিছু ছেড়ে, এবার সে মধুর দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে । মধু, আপনারা জানেনই, এই রাজ্যের সর্বাধিক সুন্দরী স্ত্রী, কিন্তু সে একই সঙ্গে একজন মহাজ্ঞানীও ৷ আমি ও মহারানী স্থির করে রেখেছিলাম, আমাদের পুত্র অলোক, যার মধ্যে নৃপতি হবার সমস্ত গুণ বর্তমান, তাঁর সাথে বিবাহ প্রদান করে, এঁদেরকে পরবর্তা রাজা ও রানী করে স্থাপিত করবো। .. কিন্তু আমার তো মনে হয়না, তামস তা হতে দেবে । আমরা মধুর সাথে অলোকের বিবাহ স্থির করার আগেই, মনে হয় তামস মধুর মধুপান করে নেবে । ... কি করা যায় গুরুবর! কি ভাবে মধুর পবিব্রতাকে অক্ষুণ্ন রাখা যায়!” গুরুবর সেই কথাতে বললেন, “একটি কাজ করা যেতে পারে রাজন । এই রাজ্যে নটিদেরকে নীচ বলেই গণ্য করা হয়। আর তোমার পুত্র তামসের নটিদের থেকে বিশেষ ভীতি আছে, কারণ তাঁকে একটি নটিই শ্রাপ দিয়েছিল যে তাঁর হত্যা হবে এক নটীর হাতে । তাই মধুকে কেননা আমরা নির্দেশ দিই, নটি হয়ে থাকার জন্য । অলোক এখনো ইচ্ছানাশের ব্রততে রত আছে। এখনো তাঁর এই ব্রত সম্পন্ন করতে একটি বছর লাগবে । এই সময়কাল মধু যদি নটি হয়ে থাকে, তবে ও সুরক্ষিত থাকবে”। মহারাজ বসু বললেন, “নটি! ... নটিরা তো এমনিই চরিত্র হারিয়ে ফেলে । তার মধ্যে মধু এমন অপার সুন্দরী । যদি সেও নিজের চরিত্র হারিয়ে ফেলে?” ১৮১

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।