আচাষলীলা অসংযমে স্থাপিত কামনা সদাই অসুরসন্তানের জন্ম দেয়। দেবী, আমরা আমাদের কর্তব্য যাতে অটুট থাকতে পারি, সেই কারণে আমরা এই অধ্যাবসায়ের মধ্যে স্থাপিত থাকতে চাই”। দেবী অনুসুয়া যেন এই তিন তরুণীকে সহজ চোখে দেখলেন না। তাঁর মনে হলো যেন, এই অভ্যাসের নাশ করে দেবে । তাই বললেন, “এই রাজ্যে একটি অঞ্চল আছে যেখানে রাজা বিভাবসু কেবল সন্তানকামীদেরকেই রাখেন। জানো সেই ব্যাপারে?” তিন কন্যা সম্মতি দিলে, দেবী অনুসুয়া বললেন, “আগামী ৩ দিন তোমাদের সেই স্থানে একটি কুটিরে থাকতে হবে, যেখানে স্থিত হয়ে, তোমরা সকল সঙ্গমে লিপ্তদের দেখতে পাবে, কিন্তু তোমাদের কেউ দেখতে পাবে না । ... আমার দুই শিষ্যা, শাখা ও প্রশাখা তোমাদের সঙ্গে থাকবে । এই তিনদিন যদি একটিবার রমণের ইচ্ছা জাগ্রত না হওয়া অবস্থায় থাকতে পারো সেখানে, তবেই আমি তোমাদের শিষ্যা করে স্বীকার করবো”। এমন কথার শেষে তিন তরুণীকে নিয়ে শীখা ও প্রশাখা চলে গেলে, মহেশ জয় ও বিজয়কে সঙ্গে নিয়ে সেখানে দেবী অনুসুয়ার সম্মুখে গেলেন । তাঁর সম্মুখে গিয়ে গোপনে জয় ও বিজয়ের প্রকৃত পরিচয় প্রদান করলে, দেবী অনুসুয়া ব্যস্ত হয়ে যেতে চাইলেন এই দুই সবান্াপুত্রদের নিয়ে। তাই দেখে ক্ষিতীশ বললেন, “এমন ব্যস্ত হবেন না আপনি । তাহলে আমাদের প্রকৃত পরিচয় সকলে জেনে যাবে । ... আমাদের কেবল অনুমতি প্রদান করুন যাতে আমরা আপনার এই আশ্রমে যখন তখন যাতায়াত করতে পারি । আমরা এই তিন তরুণীকে আপনি কি করে শিক্ষাদান করেন, তা দেখতে অত্যন্ত আগ্রহী”। দেবী অনুসুয়ার কাছে সেই কথা কনো আদেশের থেকে কম নয় । তাই তিনি বিনাচিন্তায় সম্মতি প্রদান করলেন জয় ও বিজয়ের ইচ্ছায় । সেই অনুমতি গ্রহণ করে, জয় বিজয় আবার মহেশের সাথে গমন করলেন অন্যত্র। উদ্দেশ্য তাঁদের রাজপ্রাসাদ পযন্ত পৌঁছান। ১৮০
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।