কৃতান্ত ক্ষিতীশ আর সতিশ রাজি হলে, মহেশ তাঁদেরকে নিয়ে এগিয়ে গেলেন খানিক । সেখানে গিয়ে একটি ছোট্ট কুটির দেখতে পেলেন তাঁরা । দেখে মনে হলো কনো তপস্বী থাকেন সেখানে । মহেশকে প্রশ্ন করতে, মহেশ উত্তর দিলো, “ঠিকই বলেছেন, এখানে একজন পরমা সুন্দরী তপন্বী থাকেন। ইনি হলেন ব্রন্মচারিণী, ব্রহ্মচারণের শিক্ষা দেন ইনি । আমি ও আমার স্ত্রী এখানে দেবী অনুসুয়ার কাছে, মানে এই তপস্বিনীর কাছে অনেক বার এসেছি । আমাকে উনি চেনেন । আমিও উনার শিষ্য আসলে । আসুন, আপনারাও আসুন । আলাপ করে যাবেন”। ক্ষিতীশ ও সতিশ মহেশের সাথে সেই আশ্রমে প্রবেশ করতে দেখলেন, সেখানে তিনটি অপরূপ যাবার কালে, এই তিন তরুণীর উপর ক্ষিতীশ ও সতিশের নজর বারে বারেই চলে গেল । আর তাঁরা দেখলেন যে, এই তিন তরুণীর অপরিসীম সৌন্দর্য, তাঁদের মুখমণ্ুলেই কেবল আবৃত নয়। তা তাঁদের মুখমগ্ডল ছাড়িয়ে, তাঁদের দেহগঠনেও প্রতিফলিত, আর তাতে তাঁরা এতটাই সুন্দরী হয়ে উঠেছেন যে, আশ্রমের কেবল পুরুষরাই নন, স্ত্রীদের মধ্যেও নিজেদের ব্রন্মচারণ ত্যাগ করে ফেলার সম্ভাবনা দেখা দিলো মুহুর্তের মধ্যে । আর সেই সম্ভাবনা যে কেবলই আশ্রমের শিষ্য ও শিষ্যাদের মধ্যেই সীমিত থাকলো তাও নয় । স্বয়ং দেবী অনুসুয়ার মধ্যেও এক তরঙ্গের সঞ্চার হলো, এই তরুণীদের দেখার মুহূর্তেই । শিউরে উঠে তিনি এই তিন কন্যাদেরকে বললেন, “কে তোমরা? আর এখানে কি চাও?” তিন তরুণী বললেন, “আজ্ঞে, আমরা এই রাজ্যের সেনাপতির তিন কন্যা, পদ্মা, সতী ও বাণী। আমাদের বিবাহ স্থির হয়েছে একটি বছর পরে । আর তাই আমরা আপনার কাছে এসেছি। আপনিই বলেন, আজীবন ব্রন্মচারী থাকার জন্য ১২ বৎসর কঠিন অধ্যাবসায় করতে হয়, আর নিজের কামনার প্রতি সংযম স্থাপন করে বিবাহ করতে হলে, ১২ মাসের অধ্যাবসায় আবশ্যক। দেবী, আপনিই আমাদের সকলকে শিখিয়েছেন যে, স্ত্রীর কর্তব্য হলো স্বামীর কামনাকে সীমিত করা । তা না হলে, স্বামীর কামনা চরম স্তরে উন্নীত হয়, আর স্থামীন্ত্রী উভয়েরই পতন হয়, আর ১৭৯
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।