কৃতান্ত কারণ কি? এই তিরস্কারের উদ্দেশ্য কি? দেখুন, হয় স্পষ্ট করে বলুন আপনার মনসা কি, নয় এই অহেতুক অপমান করা বন্ধ করে দিন, কারণ এই অহেতুক অপমান আমরা আর সহ্য করবো না!” দেবী ধরিত্রী হেসে বললেন, “আপনি অযথাই ক্রোধিত হচ্ছেন হে ত্রিপুরারি, আমার তো আপনাদেরকে কিছু বলারই নেই । আমি তো তখন থেকে আপনাদের কাছ থেকে প্রস্থানের অনুমতি চাইছি মাত্র”। মহাদেব এবার ভয়ানক ক্রোধিত হয়ে উঠে বললেন, “কি বলতে চান আপনি, আমাদেরকে কিছু বলার নেই, এমন শব্দ প্রয়োগ করে! ... আমরা কি মূর্খ যে আপনার কথার অর্থ বুঝতে পারবো না! আমরা কি বুঝছি না যে আপনি এই শব্দ প্রয়োগ করে এ কথা বলার চেষ্টা করেছেন যে আমাদেরকে কনো কথা বলে কনো লাভ নেই, তাই আপনি আমাদেরকে কিছু বলতে চান না! ... দেখুন দেবী ধরিত্রী, আমরা ব্রিদেব, আমাদের কথাতেই আপনার ব্রহ্ষাণ্ড চলে, আর আপনার ্রন্মাপ্ডের মধ্যে অজন্্র মানুষের, ও অন্য ৮৪ লক্ষ যোনির ব্রন্ষাণ্ড বিরাজ করে । সেই কথা আশা করি আপনাকে পুনরায় স্মরণ করিয়ে দিতে হবেনা । তাই আপনি আপনার ব্রন্ষাপ্ডের মালিকের সাথে এমন অভব্য আচরণ করে, তাঁকে নিচু দেখানোর প্রয়াস করে, কি প্রমাণ করতে চাইছেন! ... আপনি আমাদের অধীন থেকে যুক্ত!” দেব ধরিত্রী মৃদু হেসে বললেন, “আমি তো মুক্ত নই নাথ, আপনারা একটু বলে দেবেন, কে আপনাদের অধীন থেকে মুক্ত? আসলে আমি তাঁরই সন্ধান করছি, যিনি আপনাদের অধিকার থেকে মুক্ত, কারণ আমার সমস্যার সমাধান একমাত্র তিনিই করতে পারবেন”। নারায়ণ, যিনি এতক্ষণ মহাদেবের ক্রোধকে শান্ত করার প্রয়াস করছিলেন, তিনিও এবার ক্রোধিত হয়ে উঠে বললেন, “দেবী, আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন এবার। ... আপনি ব্রিদেবকে বলছেন, তাঁদের অধিকার থেকে কে মুক্ত? আপনি কি আমাদের নিয়ে রসিকতা করছেন? আপনি জানেন না যে আমাদের অধিকার থেকে কেউ বলতে কেউ মুক্ত নয়!” ১৭
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।