আচালীলা সতিশ বললেন, “সঠিক বলেছ ভ্রাতা”। এই বলে, সতিশ আর ক্ষিতীশ নিজেদের বেশ পালটে মহেশ হেসে বললেন, “না! একদমই চেনা যাচ্ছেনা । এক্কেবারে এই রাজ্যের প্রজা মনে হচ্ছে। ... চলুন তাহলে আমরা মহারানীর কাছে যাই”। এই বলে, ক্ষিতীশ, সতিশ ও মহেশ রাজা বিভাবসুর প্রাসাদের উদ্দেশ্যে যেতে থাকলেন । পথে বেশ কিছু বিশিষ্ট মানুষও দেখতে পেলেন তাঁরা । বিচিত্র সমস্ত কিছু অনুভব করতে করতে ক্ষিতীশ ও সতিশ সমস্ত বিভাবসুর রাজ্যকে পরিদর্শন করতে করতে প্রাসাদে গেলেন। এঁদের মধ্যে প্রথমেই যাকে দেখলেন তাঁরা, তিনি হলেন শ্যামা । ইনি এক উন্মাদিনী, অন্তত সমস্ত প্রজা তাই মনে করেন ইনার ব্যাপারে । ইনার স্বামী ইনাকে পরিত্যাগ করে চলে গেছেন। আর ইনি কেবলই তাঁর এক সখি, ললিতার সাথে নিবাস করেন । ইনি নাকি মাতা সবাম্বী অন্তত প্রাণ। আর ইদানীংকালে ইনি নাকি মাতা সর্বাম্বীর ডাক শুনতে পান আর নিজেদের নিবাসের অঞ্চল ত্যাগ করে, একটি ছোট ফুলন্দি নদী পেরিয়ে, কারুর সাথে সাখ্যাত করতে যান। আর সেই নিয়ে তাঁদের অঞ্চলের মোড়লের ও তাঁর ঘনিষ্ঠদের খুব আপত্তি। ক্ষিতীশ ও সতিশ এই শ্যামাকে দেখে মহেশকে বললেন, “মহেশ, প্রাসাদে যাবার আগে, আমাদের এই শ্যামাকে একটু নিরীক্ষণ করে দেখার ইচ্ছা হচ্ছে। ... তাই আমরা কি এই অঞ্চলে কিছুদিন থাকতে পারি!” মহেশ বললেন, “এই গ্রামের মোড়লের সাথে আমার বিশেষ পরিচয় আছে। তাঁর কাছে গোপনে গিয়ে আপনাদের আসল পরিচয় প্রদান করতে পারলে, তিনি অবশ্যই আপত্তি করবেন না । ... তবে জয়বিজয়, আমরা একটু অন্যদিকেও দেখে আসি খানিক । হতে পারে, আরো অনেক কিছু দেখার মত থাকতে পারে আপনাদের” । ১৭৮
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।