কৃতান্ত এসেছি । আগে সাধনা করবো, তারপর বিবাহ করতে হলো করবো, না করতে হলে তো পোয়াবারো । কিন্তু আপনি এখান থেকে পালিয়ে যাচ্ছেন কোথায়!” করার ব্যবস্থা করেছেন। সাধন করার আদর্শ ক্ষেত্র সেটি । কিন্তু এমনি এমনি সেখানে প্রবেশ করা যায় না। তাই মহারানীর দ্বারস্থ হতে যাচ্ছি। একবার তাঁর কৃপাদৃষ্টি লাভ করলে, তিনি নিশ্চিতই আমাকে সেই স্থানে রেখে দেবেন, যা রাজা বিভাবসুর অজানা গোপন ডেরা, আর তাঁর প্রজারা সেই স্থানের নাম চুপিসারেই রেখেছেন মণিধাম, মহারানীর নামের সঙ্গে মিলিয়ে”। মহেশ হেসে বললেন, “অত্যন্ত নিষ্ঠাবান এবং জ্ঞানী আমাদের মহারাজা । তাই তিনি তাঁদেরকে নিজেদের ইচ্ছাকে বশ করতে ব্যর্থ হয়েছেন, তাঁদেরকে নিষ্কাসিত করে দেন তিনি । ... তবে শিক্ষা দেন, এবং ইচ্ছার থেকে নিভত হবার শিক্ষা প্রদান করেন”। সতিশ মৃদুহাস্যে বললেন, “তা বেশ তো এই রাজ্য, আর এর রাজা বা রানীও বেশ। চলুন তবে, আপনার সাথে আমরাও যাই । আমরা গিয়েও মহারানীর থেকে মণিধামে থাকার অনুমতি নিয়ে, সেখানে যাই”। ক্ষিতীশ বললেন, “হ্যাঁ, সেখানে যাওয়াই যায়, কিন্তু এই পরিচয়ে আমরা মহারানীর কাছে যেতে পারবো না, আর মণিধামেও নয় । আমাদের নাম আর বেশভুষা পালটাতে হবে”। ১৭৭
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।