Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত সেই পরিচয় প্রদান করাও ওত সহজ নয় । যেই মানব সমাজ তোমার ব্রিদেবের প্রশ্রয় পেয়ে পেয়ে চরম ভগ্তীমিকেই ভক্তি জ্ঞান করে বসে আছে। যেই ভগ্তরা পূজা আচার করেই নিজেদের কল্পনা, ইচ্ছা ও চিন্তাকে বাস্তবায়িত করতে, আর তাঁদেরকেই তুমি তপস্বী, ভক্ত বা সাধক ইত্যাদি নামে ভুষিত করো, তাঁদের পক্ষে আমাকে, অর্থাৎ পরানিয়তিকে ধারণা করা কি করে সহজ হতে পারে! ... সেই কারণে আমি একের পর, আমার ব্রিদেবীরূপকে অবতরণ করাবো, এবং তাঁদেরকে দিয়ে আমি ব্রন্মসনাতনের পূর্ণসমর্পণের বার্তা ও বিজ্ঞান জগতে প্রসারিত করবো । কিন্তু সেই প্রসারের মধ্যেও যদি তুমি মনুষ্যকে ইচ্ছা, কল্পনা, চিন্তা ও অহংএর পরিচর্যা করানো থেকে প্রতিহত করতে না পারো, তাহলে আমি এই মানবযোনিকে নিশ্চিহ্ন করে দেব । এবার তুমি কি করে মানবকে ইচ্ছার, কল্পনার, চিন্তার ও অহংএর তোষামোদি করা থেকে আটকাবে, সেটা তোমার ব্যাপার । তাদের সমাজে প্রলয় এনে না যুদ্ধ এনে, না কি ভাবে কি করবে, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। আমি তোমার সমস্ত ধারণ করা উপায়তে শক্তি, শ্রী ও বিদ্যাকে স্থাপন করে, তাকে সার্থক করে দেব। কিন্তু যেই সময়কাল বললাম, তার মধ্যেও যদি সক্ষম না হও, মানুষকে সত্যের পথে চালনা করতে, ভগ্তামি ছেড়ে সমর্পণের পথে চালিত করতে, তাহলে আমি এই যোনির নাশ নিজ হাতে করবো, যা এখনো পর্যন্ত আমি একটিবারও করিনি । যদি তখনও দেখি যে মানুষের ইচ্ছাপূর্তি করার জন্য নামজপ করাকেই ভক্তি বলা হচ্ছে; যদি দেখি যে পঞ্চভুত অর্থাৎ মন, বুদ্ধি, প্রাণ, উর্জী ও তনুকে ছেড়ে রেখে, পৃথিবীর আকাশ, জল, মৃত্তিকা ধাতু, পবন ও গর্ভের অ্মিকে নিয়ন্ত্রণ করে সিদ্ধি অর্জন করাকেই সাধনা বলা হচ্ছে; বা যদি দেখি যে নিজের নিজের কল্পনাকে সাকার করার প্রয়াসকেই তপস্যা বলা হচ্ছে, তাহলে আমি আর তোমাকে একদণ্ডও সময় দেবো না। আমি স্বয়ং এই যোনির সমূলে বিনাশ করবো, আর আমার বিনাশ সম্বন্ধে তোমার ধারণা না থাকলে আর কারুর নেই। আমার বিনাশের অর্থ হলো, আর কনো প্রয়াস করে, ইতিহাসের ১৬৯

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।