Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

জন্মলীলা দেবী ধরিত্রী আবারও মিষ্টহাস্য প্রদান করে বললেন, “এ মা, এমন বলবেন না প্রভু ৷... অবশ্যই স্বামীকে সমস্ত কিছু বলা যায়, তাও বলা যায় যা মাতাকে বলা যায়না, তবে সেই স্বামীকেই তো তা বলতে হয়, যিনি তাঁর স্ত্রীকে ত্যাগ করেন নি। কিন্তু যিনি তাঁর স্ত্রীকে ত্যাগ করে দিয়েছেন, তাঁকে কি করে সমস্ত কথা বলা যায় বলুন! ... ক্ষমা করবেন, আমার ধৃষ্টতাকে, কিন্তু নাথ, আপনি তো বরাহরপ ত্যাগ করার কালেই আমাকে ত্যাগ দিয়ে দিয়েছিলেন, তারপর তো আর খবরও রাখেন নি আমার। তাই আপনাকে প্রাক্তন স্বামী না বলে কি করে বর্তমান স্বামী বলি, আপনিই বলুন!” মহাদেব এবার সম্মুখে এসে বললেন, “আমি তখন থেকে শুনছি, আপনার যেন আমাদের ব্রিদেবের বিরুদ্ধে অনেক কিছু বলার আছে! অনেক অভিযোগ রয়েছে আপনার । ... যা বলার স্পষ্ট করে বলুন, এমন তির্যক কথা শুনতে আমরা পছন্দ করছি না”। দেবী ধরিব্রী হেসে বললেন, “ভুল ভাবছেন ভোলানাথ, আমার তো আপনাদেরকে কিছু বলারই নেই। আমি কেবলই মায়ের দর্শন লাভ করার অভিলাষেই এখানে এসেছিলাম । আপনাদের কাছে কিছু বলার কি করে থাকতে পারে! ... আপনারা তো সদাই বলে গেছেন, দেবও আপনাদের কাছে যা, অসুরও আপনাদের কাছে তা, আর দুইএরই আপনারা রক্ষক ৷ তাই আপনাদের কাছে যদি এমন কিছু বলি যে অসুরদের সাথে হাত মিলিয়ে দেবতারা আমার সর্বনাশ করে দিয়েছে, তাতে আপনাদেরই বা কি! ... আর তাছাড়া, আমি তো এও জেনেছি যে, দেবতাদের অসুরদের সাথে হাত মেলানতে তাঁদের অনেক সমৃদ্ধি হয়েছে, আর তাই আপনারা এই দেবাসুর মিলন নিয়ে খুবই আনন্দিত। ক্ষমা করবেন প্রভু, এই ধরিত্রী আপনাদের দাসী, আর এক দাসীর এত ধৃষ্টতা কোথায় যে, সে তাঁর মনিবদের আনন্দে ব্যাঘাত ঘটায়!... অনুমতি দিন প্রভু । মাতা ফিরলে, আমি আবার আসবো”। মহাদেব এবার দেবী ধরিত্রীর উপর রুষ্ট হয়ে বললেন, “দেবী ধরিত্রী, আপনি তখন থেকে মিষ্ট মিষ্ট কথার মাধ্যমে আমাদের ব্রিদেবকে মিছরির ছুরিকা আঘাত করে চলেছেন । এই অপমানের ১৬

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।