আচালীলা বাধিত করে রেখেছিলে মনুষ্যদের মধ্যে, নিজেদের প্রতিষ্ঠাকে অক্ষত রাখতে, আর তার ফল তো দেখতেই পেলে। ধার্মিক একটিও জন্ম নেয়নি এই প্রক্রিয়ায়, পূর্বেও পাষপ্তই জন্ম নিয়েছিল, আর এখনও । এখন তো তোমার দেখানো ধর্মের নাম করেই তারকাসুরের পুনরাবিভাঁব ঘটেছে। যেমন তারকাসুর সমস্ত কিছুতে নিজের নাম স্থাপন করে, সমস্ত কিছুর অধিপতি রূপে নিজেকে ঘোষণা করতে সচেষ্ট ছিল, সেই মানসিকতার পুনরাবিভাব ঘটে গেছে। আর কেবল তারকা একা নয়, তাঁর সঙ্গে তাঁর সমস্ত মন্ত্রীর দল এমনকি সেনার দলও যেন একত্রিত হয়ে গেছে, দেখেছ তুমি! সর্বত্র কেবল ভগ্তামি আর ভগ্তামি। আর সেই সমস্ত ভপ্তামি তোমারই ব্রিদেবের কনো না কনো রূপকে ঘিরে হচ্ছে। হয় ব্রিদেব, নয় ব্রিদেবের কনো অবতারমূর্তিকে ঘিরেই চলছে, অথচ তুমি একটি কিছু করছও না বলছও না। অখণ্ড, ভণ্তামি যেকোনো কারুকে ঘিরেই হতে পারে । আমাকে ঘিরেও ভগ্ামি হয়েছে বহুবার । আমি কিন্তু তাদের একটিরও দায় এরাই নি। যখন যখন তন্ত্রের নাম করে ভণ্ডামি হয়েছে, তখন তখন আমি অবতার নিয়েছি । কখনো মাকণ্ড হয়েছি, তো কখনো নিমাই হয়েছি, আর রূপ বা তাঁদের অবতারদের নিয়ে ভণ্তামি হচ্ছে, তখন তুমি কেন কিছু করছো না! কেন দায় এড়িয়ে যাচ্ছ! তবে কি ধরে নিতে হবে যে সেই ভণ্তামিতে তোমার সায় আছে! হতেই পারে, তোমার সায় আছে তাতে, কারণ যাই হোক আর তাই হোক, নাম তো তোমারই হচ্ছে। কিন্তু আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি অখণ্ড, বাকি সমস্ত যোনির নির্মাণ তুমি করলেও, এই মানব যোনির নির্মাণ আমি করেছি। তাই অন্তিম দায় এই মানব যোনির একমাত্র আমার । আর তাই, আমি তোমাকে সময় দিলাম যতক্ষণ না ব্রন্মসনাতনের ব্যাপারে জগত জেনে না যাচ্ছে, ততক্ষণ পযন্ত । ১৬৮
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।