আচালীলা তাঁদের তিনপুত্রদের নিয়ে । অন্যদিকে অখণ্ডও ব্যস্ত হয়ে ওঠেন এই তপস্যা নিয়ে। কিন্তু সর্বান্বীর সেই দিকে কনো হুঁশ নেই। সবস্থা তাঁর পুত্রদের চেতনা ও অন্তদৃষ্টির সাথে বিবাহ দেওয়াতে প্রচেষ্টারত। মাতা হবার দরুন বা নিয়তি হবার দরুন আদেশ তিনি প্রদান করছেন না পুত্রদের, কিন্তু সমানে অনুরোধ করে যাচ্ছেন এই বিবাহ করার জন্য । আর প্রতিবার তিনি এমন বলেন, প্রতিবার তাঁর পুত্ররা বলেন, তাঁরা এই বিবাহে আপত্তি জানাচ্ছেন না, কিন্তু এখন তাঁদের কাছে প্রাথমিকতা, তাঁদের মাতাকে জানা । তাঁরা তাঁদের মাতাকে লেশমান্রও জানেন না । তাই তাঁরা তাঁদের মাতাকে জানতে চান। মাতা সর্বান্থা এই কথাতে হেসে বললেন, “বেশ পুত্র, তোমরা ভ্রমণে যাও। ভ্রমণের উপরান্তে মনিপুরে স্থিত বলদন্ভ, উপপতি এবং আবর্তের সম্মুখে যাবে, এবং তাঁদেরকে যুদ্ধে আবাহন করে, দমন করবে । এই কর্ম করার কালে, তোমরা তোমাদের মাতাকে যতটা জানা তোমাদের সামর্ঘের মধ্যে পরে, ততটা জেনেই ফেলবে । তাই এই কর্মের উপরান্তে বা মধ্যকালে তোমরা চেতনা ও অন্তদৃষ্টিকে বিবাহ করবে”। ক্ষিতীশ ও সতিশ সেই কথাতে সম্মতি প্রদান করলে, তাঁরা সেই যাত্রার জন্য প্রস্তৃতি নেবার জন্য প্রস্তুত হতে গেলেন। অখণ্ড সেই সময়ে আপত্তি জানিয়ে সর্বাম্বীকে বললেন, “সর্বা, বলদস্তরা তোমার তপস্যা করছে। আহার, নিদ্রা, মৈথুন ত্যাগ করে তোমার তপস্যা করছে। তুমি কে তার টের পাচ্ছনা!” মাতা সবম্বী যেন বহুদিন ধরে অপেক্ষা করছিলেন কবে অখণ্ড এই কথা তুলবেন । তিনি গার্ভীর্য ধারণ করে উত্তর দিলেন, “তপস্যা কাকে বলে? একাসনে স্থিত থেকে জপ করাকে? ... হয়তো আপনার কাছে তপস্যার ব্যাখ্যা এমনই, কারণ এই নিরন্তর জপ আপনার প্রতিষ্ঠার সাথে যুক্ত, আর আপনার নিজের প্রতিষ্ঠা নিয়ে অত্যন্ত গভীর ভাবে মাথাব্যাথা । ... না আমার প্রতিষ্ঠা নিয়ে মাথাব্যাথা আছে, আর না একাসনে স্থিত থেকে আমার নাম জপ করাকে আমি তপস্যা বলি । ... ১৬০
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।