কৃতান্ত দেবী ধরিত্রী একটু ব্যঙ্গের ছলেই বললেন, “আপনাদের এই হতভাগ্য সেবিকাকে আপনারা কতটা ভুলে গেছেন, তাই দেখতে এসেছিলাম প্রভু । তা দেখলাম, আমার স্মৃতিটাই কেবল ভুলেছেন আপনারা, আমার রূপকে এখনো স্মরণ রেখেছেন । তাই দেখুন না, আমাকে দেখেই আপনারা কেমন আমাকে চিনে ফেললেন”। দেবী ধরিত্রীর এই কথা যে ব্রিদেবকে তির্যক ভাবে অপমান করার জন্যই বলা, তা বুঝে নিতে তাঁদের বিন্দুমাত্র কষ্ট হলো না। আর সেই কথা শুনে মহাদেবের একটু ক্রোধও হলো । আর তা বুঝে, পরিস্থিতি সামাল দিতে, নারায়ণ বললেন, “ছাড়ুন অসব কথা, কি আবদার নিয়ে আপনি এখানে এসেছেন, তা বলুন”। দেবী ধরিত্রী মৃদুহেসে বললেন, “এ মা, আপনাদের আর কি বলবো প্রত! আপনারা তো ব্রিকালদর্শী, অন্তর্যমী! আপনাদেরকে কিছু বলার অর্থ এই যে, আপনাদের ব্রিকালদর্শন আর অন্ত্যমী হওয়াকেই অস্বীকার করা । আমি তো আমার মাতাকে কিছু বলতে এসেছিলাম । আসলে তিনি তো আর অন্তর্যমী বা ব্রিকালদর্শী হবার দাবি করেন না। তাই তাঁর কাছে এসেছিলাম কিছু সুখদুঃখের কথা বলতে । অন্য কিছু নয় প্রত, আমি তাঁর সামান্য কন্যা, তাই নিজের মাতার কাছে এসেছিলাম, তাঁর কাছে নিজেকে সামান্য সঁপে দিতে”। বিহারে গেছেন, তবে কোথায় গেছেন, তা বলতে পারবো না। তুমি তো জানোই ধরিব্রী, ত্রিদেবীদের গতিবিধি ব্রিকালদর্শীও জানতে পারেন না, তাই তাঁদের গন্তব্যস্থল বা গন্তব্স্থলে যাত্রার মনসা, দুইই আমাদের জানা নেই”। দেবী ধরিত্রী বিননত্রের মত বললেন, “ঠিক আছে তাহলে । আজকে অনুমতি দিন হে প্রভু, অন্য একদিন মাতার কাছে না হয় আসবো”। নারায়ণ সম্মুখে এসে বললেন, “এমন কি কথা দেবী, যা স্বামীর কাছেও বলা যায় না!” ১৫
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।