Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচাষলীলা হে সবস্থাপুত্ররা, মাতা তো তোমাদের মাধ্যমে এইটিই দেখালেন যে শ্রেয় পেলাম কি পেলাম না, সেই কারণে কর্ম করার কনো অর্থই হয়না । কর্ম আবশ্যক, তাই সেই কর্ম করলাম, এটিই কর্ম করার অন্তরায় হওয়া উচিত। আর তাই তো তাঁর লীলাতেই, তোমাদের অন্তরে লুক্কায়িত ক্ষিতীশ বললেন, “এর অর্থ, আমাদের অন্তরে কর্তাভাব আগে থেকেই ছিল, যাকে প্রকাশিত না করলে, তার কনো কালেই নাশ হতো না । সেই কারণেই মাতা আমাদের সাথে এমন করলেন! ... আর মাতা সকলকে দেখাতে চাইছিলেন যে কর্তৃত্ব নয়, কর্ম আবশ্যক, কর্মের কারণেই কর্ম করা উচিত, অন্য কনো স্বার্থে নয়। তাই তিনি আমাদেরকে সেই শ্রেয় প্রদান করে দিয়ে, নিজের কৃতিত্বকে বিনষ্ট করে দিয়ে দেখালেন!” দেবী মানসী হেসে বললেন, “হ্যাঁ পুত্ররা, তোমাদের মাতা ঠিক এমনই । তিনি কনো কিছু শেখাতে হলে, অন্য কারুকে দিয়ে তা শেখান না। তিনি কারুকে কিছু শেখাতে হলে, তা নিজেকে দিয়েই শেখান । আর সেই কারণেই তিনি হলেন শ্রেষ্ঠ গুরু। তবে ওই যেমন খাপু থেকে শিখলেও, সেই শ্রেয় দেন অন্য কারুকে, (অখপ্ডের দিকে তাকিয়ে) ক্ষমা করো অখণ্ড, (আবার ক্ষিতীশসতিশের দিকে তাকিয়ে) ব্রিদেবকেই সাধারণত সেই শ্রেয় প্রদান করেন শিষ্য । কিন্তু প্রকৃত গুরু এক ও একমাত্র তোমাদের মাতাই। তিনি ব্যতীত অন্য কেউ কনোকালে কনো গুরুর আসনে স্থিতই হননি”। দেবী দখিনা বললেন, “আর ন্নেহ! ... হ্যাঁ তিনি কেবলই ন্লেহ আহার করেন । অন্য কিছু আহার তাঁর প্রয়োজনই নেই, আর তা করেনও না । দেখোনা পুত্ররা, তোমাদের মাতা নিজের জন্য আহার প্রস্ততই করেন না। তিনি কেবলই আমাদের তাঁর প্রতি ন্নেহকেই ভক্ষণ করেন, আমাদের পাতের উচ্ছিষ্ট ভোজন করে। ... এই কারণেই তো তিনি জগন্মাতা, এই কারণেই তিনি সকলের মাতা, এমনকি ব্রিদেবেরও জননী তিনি”। ১৫৮

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।