কৃতান্ত ক্ষিতীশ বলতে থাকলো, “পিতার আপত্তি ছিল আমাদের কর্তাভাব নিয়ে, আমরা সেই কথার কনো গুরুত্বই দিইনি । আজ বুঝতে পারছি, আমরা কেমন ভাবে কর্তা ভাবে গ্রসিত হয়ে গেছিলাম । ... ধিক্কার দিতেও ইচ্ছা করছেনা নিজেদেরকে । ... আপনার ন্নেহই আমাদের কাছে সমস্ত কিছু হয়ে রইল, আপনার বল, আপনার সামর্থ্য কিছু নয়!” খপু হেসে সম্মুখে গিয়ে বললেন, “আর এটিই তো মাতা চেয়েছিলেন । আর সর্কক্ষণ এটিই চান বলেই তিনি জগন্মাতা”। সতিশ খপুর দিকে তাকিয়ে বললেন, “তোমার কথার তাৎপর্য” খপু হেসে বললেন, “প্রথমে আমাকে ক্ষমা তো করে দিন, আপনাদের সাথে যুদ্ধ করার জন্য, তারপর না তাৎপর্য বলছি আপনাদেরকে”। ক্ষিতীশ বললেন, “ক্ষমা! ... না না, আমাদের তো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। যদি তুমি আমাদের সাথে যুদ্ধ না করতে, আমরা তো কনোদিন জানতেও পারতাম না, আমাদের মাতা কে? আমাদের কাছে আমাদের মাতা সর্বকাল স্নেহের পাত্র হয়েই থেকে যেতেন, কনোদিনও জানতে পারতাম না যে তিনি স্বয়ং নিয়তি, কনোদিনও জানতে পারতাম না যে তিনিই হলেন সাখ্যাত ভগবতী, তিনিই হলেন জগজ্জননী, তিনিই সকলের সকল প্রকার আরাধ্যা!” খপু হেসে বললেন, “আর সেটিই তো তোমাদের মাতার চাওয়া । ... তিনি তো নিয়তি হয়ে পুজিতা হতে চানই না! ... তিনি তো শক্তি, বিদ্যা বা শ্রী হয়ে, বা সাখ্যাত ব্রন্মময়ী হয়ে পুজিতা হতেও চান না। তিনি তো কেবলই সকলের অস্থা, সবন্থা হয়ে স্থিতা থাকতে চান, সকলের শ্রী, সবশ্রী হয়ে বিরাজ করতেই পছন্দ করেন। ... তিনি তো চানই না যে কেউ তাঁকে ভয়ে ভক্তি করুন। তিনি তো কখনোই চান না যে তাঁকে কেউ তুষ্ট করার জন্য তাঁর আরাধনা করুক । তিনি তো সকলের ন্নেহের জননী হয়ে থাকাকেই অধিক শ্রেয় রূপে পরিগণনা করেন, আর তাই হয়ে থাকেন সকলের কাছে। ... আর নিজের কর্মের শ্রেয়! ১৫৭
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।