Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচাষলীলা নিয়ে চলে যাক, আপনার তো তাতে কিছু এসেই যায়না! ... তাই আপনি ওসব বুঝতে পারবেন না!” ক্ষিতীশ অভিযোগের সুরে বললেন, “যেখানে আপনার জয়গান হওয়া উচিত ছিল, সেখানে আমাদের অভিমানের কারণে আপনার নামে কেউ মনভরে জয়ঘোষও করতে পারেনি । ... কিন্তু আপনার তো তাতে কিছু এসেই যায়না! ... কিন্ত আজ আমরা যে লজ্জায় মুখ দেখাতে পারছিনা কারুকে। নিজের মাতার এমন অদ্ভুত কৃতিত্বকে আমরা নিজেদের নামে করে নিলাম! ... আর আজকে যখন সকলে জেনে গেল যে সেই কাজ আপনি করেছিলেন, আমরা করিনি, আমাদের অবস্থান কি রয়ে গেল সকলের কাছে!” সকলে তো সমস্তটাই নিজেদের নেত্রে দেখেছেন। তারপরেও আলাদা করে কারুকে কিছু জানানোর প্রয়োজন কিসের! আর যদি কেউ থাকেনও যিনি দেখেন নি এই সমস্ত কিছু, তাঁকেই বা আলাদা করে জানানোর কি আছে! ... হিল্নহুর অহমিকার নাশ হবার ছিল, আর ভাঞ্চকে উদ্ধার করার ছিল। তা তো হয়ে গেছে! সেই কথা কেউ জানলো বা না জানলো, তাতে কি এসে যায়! ... আর যদি জানেও বা, সেই কাজ আমি করলাম কি আমার পুত্ররা করলো, তাতেই বা কি এসে যায়!” সতিশ ক্ষিতীশ একত্রে বলে উঠলেন, “আপনি কেন বুঝতে পারেন না! ... যেমন সন্তানের নামে আনন্দের সীমা থাকেনা । মাতার নামে জয়ধ্বনি সন্তানের কাছে কনো অংশে উৎসবের থেকে কম নয়। যেখানে আপনার নামে এমন উৎসবের ন্যায় জয়ধ্বনি হবার ছিল, সেখানে আমাদের কৃতিত্ব স্থাপনের প্রয়াস, সেই উৎসবকে হতেই দিলো না! ... আমাদের মা শ্রেষ্টের শ্রেষ্ঠা, কিন্তু সেই ঘোষণা কারুকে করতেই দিলাম না আমরা!” ১৫৬

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।