Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা যাও বালক, তোমাদেরকে আর একটি সুযোগ দিলাম, যাও এমন কনো শক্তিধর অস্ত্র নিয়ে এসো, যা কর্মকেই নিয়ন্ত্রণ করে, কারণ যা কর্মকে নিয়ন্ত্রণ করবে, তাই আমার দমন করতে পারবে । যাও নাদান বালক, এমন কনো অস্ত্র নিয়ে এসো যা নাদকে নয়, চিন্তাকেই নিয়ন্ত্রণ করবে, কারণ চিন্তারই প্রকাশক রূপ হলো নাদ। পারবে আনতে এমন কনো অস্ত্র, যা আমার কাছে কতটা শক্তি থাকবে, তার নিয়ন্ত্রণ করতে পারবে! ... না বালক, যতটা তোমার কল্পনা করার সামর্থ ততটাই তোমার শক্তি, আর স্বয়ং দেবী কল্পনা আমার মহারানী। যতটা তোমার ইচ্ছা, ততটাই তোমার সমৃদ্ধি, আর স্বয়ং দেবী ইচ্ছা আমার মহারানী। যতটা তোমার চিন্তার প্রশস্তি, ততটাই তোমার নাদ নিয়ন্ত্রণে স্থিত, আর স্বয়ং দেবী চিন্তা আমার মহারানী। তা বালক, তোমরা আমার দমন করবে কি করে? আমার এই তিন মাতাকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য কারুর আছে? না কারুর নেই। না ব্রিদেবের আছে আর না ব্রিদেবীর আছে । আরে, ব্রিদেবের কাছে তো ব্রিদেবীদের নিয়ন্ত্রণ করার সামর্ঘও নেই। নেহাত তাঁদের পত্বী হয়ে ব্রিদেবী থাকেন, তাই ব্রিদেবের এত অভিমান, এতো দাপট । ... কিন্তু বালক, স্বয়ং ব্রিদেবীরও নেই আমার তিন মহারানী, কল্পনা, চিন্তা, আর ইচ্ছার উপর নিয়ন্ত্রণ নেই। তাহলে এবার বলো, কি করবে তোমরা! ... কিচ্ছু করতে পারবে না। ... আর সত্য কি জানো, আমার দুই ভ্রাতাকেও তোমরা কিচ্ছুই করতে পারো নি। স্মরণ করে দেখো, কনো বাণ কি চালিয়েছিলে আমার ভ্রাতাদের উদ্দেশ্যে! ... স্মরণ করো বালক, স্মরণ করো । ... আমার ভ্রাতাদের হত্যা করার বল তোমাদের বাহুতে নেই। ... হত্যা হয়েছে তাঁদের, কিন্তু তোমরা নও, তোমাদের মাতা তাঁদের হত্যা করেছিলেন । আর সেই হত্যার প্রতিকার নেবার জন্য, আমি এবার তোমাদের প্রাণ হরণ করবো । এটাই হবে সর্বাম্বাকে দেওয়া উচিত দণ্ড। বড় জগন্মাতা না সে! নিজের পুত্রদের রক্ষা করে দেখাক সে আগে”। দক্ষিণ দিক থেকে একটি সুরেলা অথচ সুতীব্র কণ্ঠস্বর ভেসে এলো খপু তথা ক্ষিতীশ ও সতিশের কর্ণে, “নে আবাহন করেছিস যখন, তোর জগন্মাতা তোর সামনে উপস্থিত। কি করবি এবার! তোর ভ্রাতা হিল্লহুর মত আমার সাথে যুদ্ধ করে প্রাণত্যাগ করবি! ... নাকি তোর ভ্রাতা ১৪৯

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।