Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

জন্মলীলা দেবী ধরিত্রী সেখান থেকে প্রস্থান করে কৈলাসে এসে উপস্থিত হয়ে উচ্চৈঃস্বরে ডাক পারলেন, “মাতা! ... মা! ... মাগো! আমি ধরিত্রী, এসেছি তোমার দর্শন কামনায় । ... দেখা দাও মা!” মাতা তো সেই ডাকে বাইরে এলেন না, বাইরে এলেন কার্তিক ও গণেশ । ধরিত্রীদেবী তাঁদের দেখে আনন্দিত চিত্তে বললেন, “প্রণাম প্রথমপূজ্য, প্রথম দেবসেনাপতি । আপনার দর্শন প্রথমেই লাভ করেছি প্রথমপূজ্য, নিশ্চয়ই আমার গুহার বাস্তবায়িত হবে । হে লম্বোদর, আপনি তো এখন অতি নিবি রয়েছেন, কারণ যেই মানুষের হৃদয় থেকে আপনার সঞ্চার হয়, সেই হৃদয়দেশই তো এখন নিষ্ক্রিয় । আর দেবসেনাপতি, আপনাকেও আর বিচারের বাণ নিক্ষেপ করতে হচ্ছেনা, কারণ দেবাসুর সংগ্রামই তো হচ্ছেনা । ... তা আপনাদের সময় কাটছে কি ভাবে?” গজানন হেসে বললেন, “হর্ষ আর উল্লাস, মানুষ সর্বক্ষণ সেই নিয়েই মেতে রয়েছে, তাই আমরাও সেই নিয়েই উলোমালা । আপনি ভালো দিনেই এসেছেন । মাতাকে গোপন করেই আজকের উৎসব রাখা হয়েছে। কিন্তু মাতার কাছে অজ্ঞাত আর কি থাকে । তাই তিনি আমাদেরকে গোপনে বলেছিলেন যাতে আপনাকে আমরা নিমন্ত্রণ করি আজকের উৎসবে । তা আপনি স্বয়ংই এসে গেছেন, ভালোই হয়েছে”। দেবী ধরিত্রী লজ্জা রূপ আবরণ ধারণ করে বললেন, “এ মা, আমি তো তাহলে খুব খারাপ দিনে এসে গেছি! মাতা যতই বলুন আমাকে নিমন্ত্রণ করতে, আমাকে নিমন্ত্রণ করেননি তো আপনারা! সেই অর্থে আমি তো অনিমন্ত্রিত অতিধি! ছি ছি! আপনাদেরকে লজ্জায় ফেলে দিলাম । আপনারা আনন্দ করুন হে হরগৌরী পুত্ররা, আমাকে মার্জনা করবেন । আপনাদের উৎসব সমাপ্ত হলে, আমি নয় একদিন মাতার কাছে আসবো”। ব্রিদেব অন্তর থেকে বাইরে আসতে আসতে বললেন, “কে এসেছেন কার্তিকগণেশ, অতিথিরা কি এসে পরেছেন!” ... বাইরে বেড়িয়ে এসে, দেবী ধরিত্রীকে দেখে তাঁরা বললেন, “ও দেবী ধরিত্রী! আপনি! ... আসুন, কি মনে করে?” ১৪

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।