নিয়তলীলা হবে। এঁদের রূপযৌবন দেখেছ! ... এদেরকে অপহরণ করতে পারলে, এক নয়, দুদুটি মানসী পেয়ে যাবো”। এমন অনেক প্রলোভনের বার্তালাপ নিজেদের মধ্যে করলে, তাঁদের দৃষ্টি পরলো ক্ষিতীশ ও সতিশের প্রতি। এঁরাই তাঁদের প্রাণনাশের জন্য প্রস্তুত বাণ। এমন বিচার করে তিন ভ্রাতা বললেন, “এমন কিচ্ছু করা উচিত নয়, যার জন্য এই দুই সবস্বাপুত্র আমাদের উপর ক্রোধিত হয়ে যায়। ... লুকিয়ে পরো ভ্রাতা । একবার খপু এই দুই ভ্রাতার নাশ করে দিতে পারলে, আর আমাদেরকে কে আটকাবে! তখন এই দুই মানসীকন্যাকে অপহরণ করে নিয়ে গিয়ে সম্ভোগ করবো”। খপু যখন এই দুই ভ্রাতার সম্মুখে পৌঁছল, তখন এঁরা দুই ভ্রাতা নিজেদের মধ্যে যুদ্ধ যুদ্ধ ত্রীড়া করছিল। সেই দেখে, খপু এঁদের উদ্দেশ্যে বলল, “আরে বালকরা, যুদ্ধযুদ্ধ ক্রীড়া কেন করো, যখন যুদ্ধ করারই অবকাশ রয়েছে তোমাদের সম্মুখে! “ ক্ষিতীশ সতিশকে থামিয়ে সম্মুখে গিয়ে বললেন, “তুমি কে?” খপু ব্যঙ্গাত্মক হাস্য হেসে বললেন, “আমি! ... আমি হলাম খপু। আমাকে তোমরা চিনবে না, ভাঞ্চ”। সতিশ পিছন থেকে বেরিয়ে এসে বললেন, “ও তুমি এসে গেছ। তোমারই অপেক্ষা করছিলাম আমরা । আরে তোমাকে হত্যা করবো বলেই তো আমরা যুদ্ধ যুদ্ধ অনুশীলন করছিলাম । ... আমাদের মাতা বলেছেন, তুমি নাকি তোমার ভ্রাতাদের থেকেও অধিক শক্তিশালী । তাই খানিক অভ্যাস করছিলাম । মাতা আমাদের বলেছেন, যতটা সহজে আমরা তোমার ভ্রাতাদের হত্যা করেছি, ততটা সহজে তোমার হত্যা করা যাবেনা । তাই খানিক অনুশীলন করছিলাম” এই কথা শুনে, বলদস্তরা ব্যথিত হয়ে উঠলেন, এবং কিছুটা উগ্রও; তাঁদের দুই সন্তানের হত্যা হয়ে গেছে!... অন্যদিকে খপু বিচার করতে বসে, “এমন তো কথা ছিল না । যদি সবাম্বী তাঁর ১৪৭
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।