কৃতান্ত নেত্রের জলে আর কিছু দেখতে পাচ্ছিলেন না অখণ্ড। তাই নেত্রের জল বাম হস্ত দ্বারা মুছে আবার বললেন তিনি, “সত্য কেবল তুমি মাতা । সত্য আমিও, কিন্তু আমি যে সত্য ত্যাগ করে কল্পনা, ইচ্ছা ও চিন্তার দ্বারা বদ্ধ। নিজের অহংএ আবদ্ধ হয়ে আমি পঞ্চভুতদ্বারা আবদ্ধ । ছায়াদেবী, অহং এবং পঞ্চভূত আমাকে প্রভু ডাকতে থাকলে, সেই অভিমানে ছায়াদেবীদের এবং অহংকে সমস্ত রিপু পাশ অর্থাৎ আবেগ বা অসুরদের জন্মদান করার অনুমতি প্রদান করেছি, এবং তাঁদের বন্ধনও গ্রহণ করেছি। ... এক ও অভিন্ন হয়েও, অজন্ত্র যোনিতে, অজন্র জীবেতে, অজজ্র মানুষে বিভক্ত হয়ে নিজেকে নিজেই তোষামোদি করেছি আবার নিজেকে নিজেই ভক্ষণ ও অত্যাচারও করেছি। নিজেকে নিজেই ভেদাভেদে স্থাপন করে তিরস্কার করেছি, নিজেকে নিজেই সম্মান দিয়েছি, অপমান করেছি, পুরস্কার দিয়েছি আবার তিরস্কারও করেছি। কিন্তু সেই প্রতিটিক্ষেত্রে, তুমি আমায় মরণশীলতা যেন উপহার স্বরূপ প্রদান করে গেছ, এবং মৃত্যুর অন্তে আমাকে দেহের বন্ধন থেকে বারংবার উদ্ধার করেছ, যাতে আমি উপলব্ধি করি যে আমি অমর হয়েও মরণশীল, আবার মরণশীল হয়েও অমর । কিন্তু আমি তার বিচারও করিনি । যদি বিচার করতাম, তাহলে তো বেশ বুঝতে পারতাম যে আমি স্বয়ং তুমিই, সেই ব্রন্মই, সেই শুন্যই, আর তাই অজর ও অমর, অব্যাক্ত ও অচিন্ত্য, ও বুঝতে পারতাম যে যাকে আমি অজর অমর বলছি, তা আমি নই, আমার স্বরূপ, যেখানে ছায়াদেবী, পঞ্চভূত, বিচার, বিবেক, চেতনা, অন্তদৃষ্টি, আবেগ, অহং, কারুর কনো অস্তিত্বই নেই। দেবী আমি আপনাকে খুব কথা দিতে চাইছি যে আমি কিছুতেই ছায়াদেবীদের যখন আয়নাকে গ্রাস করার প্রয়াস করবে, তাঁদের সাথে সঙ্গ দেবনা । কিন্তু যেন সাহস পাচ্ছিনা অন্তর থেকে । আমার অন্তর যেন বলছে, আমার কনো সামর্থই নেই সেটা করার, যা আমি বলতে চাইছি। ... দেবী, আমাকে মার্গদর্শন প্রদান করুন, যাতে আপনাকে আমি ছায়াদেবীদের থেকে উদ্ধার করতে পারি, আর তাঁদের নাশ করে, আপনাতে লীন হয়ে যেতে পারি। যদি এমন করতে সক্ষম হই আমি আপনার কৃপায়, তাহলে আপনি ব্রন্মসনাতনের অন্তরে স্থিত হয়ে আরো কিছু ১৪৪
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।