Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা ধৃষ্টতাও দেখাবেনা | যদি তখনও তুমি নিজের কল্পনা, ইচ্ছা ও চিন্তার প্রতি বিশ্বাস অর্পণ করতে থাকো, তবে চিরতরে আমাকে হারিয়ে ফেলবে অখণ্ড। এই হলো তোমার সম্যক অস্তিত্বের রহস্য । আর এক্ষণে, এই ব্রক্ষসনাতনের ব্রহ্মাণ্ডে তুমি কে? যখন তুমি আমাকে সত্য রূপে স্বীকার করতে পারো নি, শূন্য বলে স্বীকার করতে পারো নি, তখন তুমি নিজেকে আমার থেকে যে পৃথক করে নিয়েছিলে, তা তো নিতান্তই এক ছেলেমানুষি ছিল, কারণ যে নির্ুণ, যে অসীম, যে অব্যক্ত, যে অনন্ত, তার ভাগ কি করে সম্ভব! তাঁর তো ভাগ সম্ভবই নয়। অর্থাৎ তুমি নিজেকে আমার থেকে ভাগ করে নিতে পেরেছ কোথায়? আমার থেকে ভাগ যদি করেও নাও নিজেকে, তাহলে নিজেকে স্থাপিতই বা কোথায় করবে? আমিই যে একমাত্র সত্য, আমিই যে একমাত্র অস্তি, আমি ছাড়া যে আর কিছুর কনো কালে অস্তিত্ব না তো সম্ভব, আর না কনোদিনও তা সম্ভব হবে! তাই আমার থেকে বিচ্ছিন্ন কি করে হওয়া সম্ভব অখণ্ড! না, তুমি আমার থেকে বিচ্ছিন হতে সক্ষম হওনি, কেবলই কল্পনা করে নিয়েছিলে যে আমার থেকে তুমি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছ। আর তোমার এই কল্পনা তোমাকেও অজন্র খণ্ডে খণ্ডিত করে দেয়, আর তুমি হয়ে যাও অসংখ্য ব্রিগুণের সমষ্টি । আর এই সমস্ত ব্রিগ্তণের সমষ্টি, নিজেদের কল্পনা, ইচ্ছা ও চিন্তাদের নিয়ে নির্মাণ করতে থেকেছে অজন্র ব্রন্ষাণ্ড। এই প্রতিটি সমষ্টিকে একটি একটি জীব বলো তুমি, আর তুমি সেই প্রতিটি জীবরূপ কল্পনার মধ্যে স্থিত ব্রিগ্ুণের সমষ্টি, যেই ব্রিগুণ অখণ্ড আর তাই তুমি অখণ্ড বেশে প্রতিটি জীবের অন্তরে স্থিত হয়ে, সেই জীবের আত্ম, বা স্বয়ং। প্রথম তুমি নিজের পরিচয় লাভ করার জন্য নিজেকে আকাশরূপে বিস্তারিত করো, সেই আকাশের বুকে নিজেরই কল্পনা, ইচ্ছা ও চিন্তার প্রভাবে স্থাপিত করো অগ্নিকে, আকাশ ও অগ্নিকে একব্রিত করে, তুমি নির্মাণ করো জলকে, এবং এই তিনকে একব্রিত করে, তুমি নির্মাণ ১৪১

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।