কৃতান্ত করেছিলে, নিজেকে ব্রিদেবরূপে ধারণা করার জন্য ৷ তাই যতক্ষণ না তুমি তোমার ত্রিদেব ধারণার নাশ করবে, ততক্ষণ কল্পনা, ইচ্ছা ও চিন্তার নাশ সম্ভবই নয়। অখণ্ড এই তিন দেবী অন্য কেউ নন, আমারই ছায়া এঁরা । আমি শূন্য, আর এই আমার শূন্যতাকেই বিনষ্ট করে যখন আমাকে বিদ্যারূপে স্থাপিত করে নিজের সত্বগুণকে ধারণ করতে গেলে তুমি, তখন যেই ভ্রমের রচনা করো তুমি, তিনিই হলেন দেবী চিন্তা। একই ভাবে যখন তুমি আমার শূন্যতার নাশ করে, আমাকে শ্রী বেশে স্থাপিত করতে গেলে, তখন রচনা হয় আমার শ্রীবেশের ছায়া অর্থাৎ দেবী ইচ্ছা । এবং অন্তে, যখন আমার শক্তিবেশকে আমার ছায়া অর্থাৎ কল্পনার রচনা করলে। অর্থাৎ এই ব্রিদেবী, কল্পনা, ইচ্ছা ও চিন্তা আমারই, যেই আমার ব্রিরূপ সম্ভবই নয়, সেই অসম্ভবকে সম্ভব করার প্রয়াস করে, তুমিই রচনা করো এঁদেরকে । তাই যতক্ষণ না তুমি নিজের ত্রিদেবরূপকে ভুলতে পারবে, যা বাস্তবে কনো ব্রিদেবই নন, ততক্ষণ তুমি ব্রিদেবীকেও ভুলতে পারবেনা, আর তাই চিন্তা, ইচ্ছা ও কল্পনারও নাশ সম্ভব হবেনা । আর যদি এঁদের নাশ সম্ভব না করতে পারো তুমি, তাহলে ভাঞ্চএর মত তুমি কখনোই শুন্যতা লাভ করবে না, কারণ এঁদের মাধ্যম করেই তুমি নিজেকে শূন্যতা থেকে দূরে স্থিত রেখেছ। আমি স্বয়ং ব্রক্ম, তোমার কল্পনার কারণেই আমি নিয়তি ও প্রকৃতি । আর তোমার ইচ্ছার কারণেই আমি ত্রিদেবী, এবং তোমার চিন্তার কারণেই আমি তোমার স্ত্রীরূপে স্থিতা, যতই আমি তোমার স্বরূপ অর্থাৎ আমি তোমার মাতা হই; যতই তুমি স্বরূপে আমিই অর্থাৎ আমারই সন্তান, আমারই থেকে তোমার সৃজন হোক। তাই এমন ভাবার কনো কারণ নেই যে আমি সব্বদা অক্ষত থাকবো । আমার শক্তির নিকটেও আসেনা এই তিন ছায়াদেবীদের শক্তি, কিন্তু যখন তুমি এঁদের সাথে একাত্ম, তখন তোমার ও এই তিনদেবীর শক্তি মিলে আমার শক্তিকেও বশ করতে সক্ষম । আর তাই, এক না এক সময়ে, যখন তাঁদের তিনপুত্রের লয় করবে আমাদের পুত্ররা, তখন তারা সেই শক্তির প্রয়োগ করবেই এবং আমাকে নিজেদের বন্দি করতে চাইবেই, যদিও ১৪০
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।