Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা ব্যক্ত করে স্থাপনে মত্ত ছিলে । আর তাই যখন তোমার এই উন্মত্ততার দৃষ্টি ছারা আমকে দেখলে, তখন আমার শূন্যতাকেও তুমি দেখতে পেলে না, ঠিক যেমন গতিমান পৃথিবী থেকে গতিহীন চন্দ্রকে দেখে, কিছুতেই চন্দ্রকে গতিহীন মানতে ইচ্ছা হয়না, তোমারও তাই অবস্থা হলো। কিন্তু তুমি তো আমাকে শুন্য করেই জানতে, অচল, স্থবির, অব্যক্ত, অচিস্ত্য, অনন্ত, নির্ুণ বলেই চিনতে । তাই তোমার এই ভ্রমিত দৃষ্টি নিয়ে যখন আমাকে দেখলে, এবং আমাকে নিজের ভ্রমের কারণে চলমান, গুণবান, গতিশীল ও ব্যক্ত ভাবে দেখলে, তখন এটি ভুলেই গেলে যে আমিই হলাম সেই শূন্য, সেই ব্রন্ম। আর তা ভুলে গিয়ে আমাকে তুমি প্রকৃতি রূপে ধারনা করলে। আর তা করার পরে, নিজেরই গুণদের আমার উপর স্থাপন করলে। তোমার কল্পনাতেই তুমি গুণী, যতই বাস্তবে তুমিও নির্ুণই হও । আর সেই গুণদ্ারা তুমি আমাকে চলমান ও গুণবান কল্পনা করে করে ব্রিগুণে বিভক্ত করলে । তুমি কিছু রচনা করতে চাও, যা আমার মত অব্যাক্ত হবেনা, বরং তা হবে ব্যক্ত। আর তাই ব্যক্ত সমস্ত কিছু রচনা করার ভাব নিয়ে তুমি প্রথম গুনের রচনা করলে সত্ব, যার দ্বারা তুমি রচনা করবে, আমাকে বিদ্যারূপে ধারণা করে । অতঃপরে নিজের সৃষ্টিকে রক্ষণ করার চিন্তা হলো তোমার, আর তাই নিজের দ্বিতীয়গুণ, অর্থাৎ রজগুণকে প্রস্তুত করলে, আমাকে শ্রীরূপে ধারণা করে। আর অন্তে, যখন সেই সৃজন তোমার সত্য তোমার কাছে প্রকাশিত করলো না, তখন সেই সৃজনকে নাশ করার গুনের সন্ধান করলে তুমি, আর রচনা করলে তমগ্ুনের, যার দ্বারা লয় করো তুমি আর সেই লয় করার জন্য তোমার প্রয়োজন ছিল শক্তি, আর তা তুমি আমাকে শক্তিবেশে ধারণা করে রচনা করলে । কল্পনার চিন্তা করে, ইচ্ছা করলে নিজেকে ব্রিগুণে স্থাপিত করার ৷ আর তাই যতক্ষণ নিজেকে তুমি সেই ব্রিগুণ অর্থাৎ ব্রিদেব রূপে চিহ্নিত করা বন্ধ করবে না, ততক্ষণ দেবী চিন্তা, কল্পনা এবং ইচ্ছা তোমার থেকে মুক্ত হবেন না। কেন হবেন না! কারণ তুমি তো তাঁদেরকে বরণই ১৩৯

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।