কৃতান্ত আর বরুণদেব! বরুণদেবকে আপনি কেবলই বিশুদ্ধতার পাঠ পড়িয়ে বশে রেখেছিলেন । কি দিতেন বরুণদেবকে? কেবলই আমাকে ব্যবহার করে তাপ দিতেন, আর সেই তাপে বাম্প হয়ে গেলে, তাঁকে কর রূপে ইন্দ্রদেবের কাছে দিয়ে দিতেন। এই কি ছিল বরুণদেবের জীবন! দিয়েছেন, আর প্রতিদানে মানুষ কত কিছু দিচ্ছেন দেখুন উনাকে? আজ উনার বক্ষে আপনার গর্ভে যা যা উপাদান আপনি নিজের সম্পদ বলে আগলে রাখতেন, সেই সমস্ত কিছু এসেছে, মানুষের তৈরি কলকারখানার বর্জ্য হয়ে । আমরা তো দেবী, ফুলে ফেঁপে উঠেছি, মানুষের আবেগের জন্য। ক্ষয় আপনার হয়েছে, তো আপনি গিয়ে ব্রিদেবকে অভিযোগ জানান । দেখুন তাঁরা কি বলেন আপনাকে”। ধরিত্রীদেবী আর একটিও কথাও এই বিষয়ে ব্যয় করলেন না। তিনি বেশ বুঝে গেছেন, সমস্ত এঁদের সাথে কথা বলে আর কনো লাভ নেই । এমন বিচার করে তিনি প্রশ্ন করলেন, “তা আপনারা এমন সমারোহ করে যাচ্ছেন কোথায়?” বরুণদেব বললেন, “আর বলেন কেন? মাতারা, অর্থাৎ ব্রিদেবীরা তো স্বস্বধামে থাকলে, এই আবেগদের আর চিন্তা কল্পনাদের প্রবেশ করতেই দেন না, কৈলাসে, বৈকুষ্ঠে আর ব্রহ্মলোকে। তা তাঁরা আজ কিছুদিন সেখানে নেই। তাঁরা কোথাও একটা গেছেন তিনজনে একত্রে । তাই কৈলাসে আজ একটি মহাসমারোহ । ব্রিদেব, বিচার ও বিবেককে এখন কনো কাজই করতে হয়না। সমস্ত কাজই মানুষের মন আর বুদ্ধি সামলে নেয়, এই আবেগদের আর চিন্তা কল্পনাদের মাধ্যমে । তাই তাঁদের প্রতি আভার ব্যক্ত করার চিন্তা ব্রিদেব বহুদিন করছিলেন । আজ ব্রিদেবী সেখানে না থাকাতে সেই সুযোগ তাঁদের কাছে এসে গেছে। আর তাই আমরা সকলে সেখানে যাচ্ছি, এবং মহানন্দ করে, সেখান থেকে বিদায় নেব । ... এখন আমরা ইন্দ্রদেবের কাছে যাচ্ছি। সেখানে থেকে তিনি আমাদের সাথে যুক্ত হলে, আমরা একত্রে কৈলাস যাবো”। দেবী ধরিত্রী হেসে বললেন, “বেশ আপনারা আনন্দ করুন । আমাকে অনুমতি প্রদান করুন”। ১৩
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।