Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা থাকলো, “শুন্যই সত্য! শূন্যই অস্তিত্ব, আর সমস্ত কিছু কল্পনা! সমস্ত কল্পনার উদ্দেশ্য নিজেকে নিজে ফিরে পাওয়া, যেমন ভাঞ্চ নিজেকে নিজে ফিরে পেল । যতক্ষণ না নিজেকে নিজে ফিরে পাওয়া হচ্ছে, ততক্ষণই কল্পনা, ততক্ষণই চিন্তা, ততক্ষণই ইচ্ছা । নিজের সত্যকে খুঁজে না পেলে, দেহান্তরের পর দেহান্তর, শরীরের পর শরীর, কল্পনার পর কল্পনা । কখনো এঁর সন্তান তো কখনো অন্য কারুর; কখনো ধনবান তো কখনো দরিদ্র; কখনো ক্রীড়াবিদ তো কখনো শিল্পী; কখনো এঁর স্বামী তো কখনো অন্য কারুর স্ত্রী; কল্পনার পর কল্পনা, দেহের পর দেহ; জন্মের পর জন্ম, মৃত্যুর পর মৃত্যু, অনন্ত জন্ম, অনন্ত মৃত্যু । আর যাই সত্যের সন্ধান পাওয়া যায়, তাই মুক্তি। আর কল্পনা নেই, আর চিন্তা নেই, আর ইচ্ছা নেই, আর দেহের প্রয়োজন নেই। আর সেই সত্য কি? সেই সত্য পরিচয় কি? শূন্য! শূন্য মানে তো কিছুই নেই! তার মানে কিছুই নেই, এটিই সত্য! ... আমার সবাবা আসলে শুন্য! ... ব্রন্াপ্র প্রকৃত পরিচয় শূন্য! ... আমার ও সবার প্রকৃত পরিচয় শূন্য! ... ভাঞ্চ তো মিশে গেল সর্বার মধ্যে, শূন্যের মধ্যে, কিন্তু আমি তো মিশলাম না! ... তারমানে কি আমি এখনো সত্যকে স্বীকার করতে পারিনি! ... না পারিনিই তো! যদি সত্যসত্যই সত্যকে স্বীকার করে থাকতাম, তাহলে তো আজ আমি চিন্তা, ইচ্ছা কল্পনার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতাম । আমিও শুন্যে লীন হয়ে যেতাম । কই আমি তো লীন হইনি! ... কিন্ত আমি কে? আমি ব্রিদেব নই, কারণ যদি তা হতাম তাহলে এই অখণ্ড অবস্থায় অধিকক্ষণ স্থায়ী হতেই পারতাম না, ব্রিদেবে ব্রিখপ্তিত হয়ে যেতাম । তাহলে আমি কে? সেই অনন্ত শৃন্যের কাছে আমি এক তুচ্ছ অস্তিত্ব হয়ে ছিলাম, আর সেই অস্তিত্ব এমনই ছিল যেন আমি থেকেও নেই! ... তাহলে আমি কে? আমার সত্য কি? অবশ্যই শুন্য আমারও সত্য, যেমন তা সকলেরই সত্য। কিন্তু যতক্ষণ আমি শুন্যে লীন নই, যেমন মানসীরা হলো ভূত, তেমন আমি কে? আমার অস্তিত্বের রহস্য কি! ... ১৩৩

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।