Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা অখণ্ড চমকে উঠলেন কথাটি শুনে । প্রতিবার তাঁর অন্তরের প্রশ্নের উত্তর এভাবে কেন তাঁকে দেওয়া হচ্ছে! পরের মুহুর্তে চিন্তা করলেন, “কই কেন সর্বাম্ীর এই কাজে এত নিষ্ঠা, তার উত্তর তো তাঁকে দেওয়া হলো না!”... দেবী মানসী সবে গুহার অন্তরে প্রবেশ করলেন। প্রবেশ করেই, অখপ্ডকে আনমনা দেখে হেসে উঠে বললেন, “চিন্তা করো না অখণ্ড। সবরি উপর নিষ্ঠা রাখলে, কল্পনা, চিন্তা, ইচ্ছা আমাদের ছুঁতেও পারবেনা । কিন্তু সমর্পণ সরে গেলেই, আবার তারা আমাদের গিলে নেবে”। সববাম্বার কাছে রেখে এসে পুনরায় অখণ্ডের কাছে এসে বললেন, “কি দেখছো অখণ্ড! সর্বার এই সামান্য রান্না করাতে এত নিষ্ঠা কেন, তাই দেখছো! ... তা বাছা, এই আহারই যে মাতার কাছে অস্ত্র, সন্তানদের নিজের মমতার বলে ঘায়েল করার । এর থেকে কি শ্রেষ্ঠ অস্ত্র আছে! ... নিজের সন্তানের মাতার হাতের তৈরি আহারই প্রিয় হয়। কেন জানো অখণ্! কারণ মাতার নিষ্ঠা যে তাঁর প্রস্তুত করা ব্যঞ্জনের মধ্যে মমতার মধু রূপে গুলে যায়”। দেবী দখিনা নিকটে এসে বললেন, “কিছু বুঝলে অখগু! ... যেই মাতা নিষ্ঠা সহকারে ব্যঞ্জন প্রস্তুত করে সন্তানকে খাওয়ান, তাঁর মমতার কাছে যে ভগবানকেও পরাস্ত হতে হয়। ... কিন্তু যখনই রান্নায় সেই নিষ্ঠা থাকেনা, থাকে বিরক্তি, থাকে সংসারের সমস্ত কাজ করার অনীহা, তখনই মমতার অভাব ঘটে, আর মমতার অভাব সব থেকে প্রথমে বোঝে সন্তান । আর বোঝা মাত্রই যান্ত্রিক হয়ে ওঠে সে, শ্নেহ মমতা তাঁর কাছে অসহ্য হয়ে ওঠে আর গুরুত্ব পেতে শুরু করে কামনা” । অখণ্ড আর কিছু বলার স্থানই পেলেন না। নিজের অন্তরে তিনি কেবল বিচার করলেন, “সর্বা আমাকে! ... উত্তর তো সমস্তই দেয়, কিন্তু কেন নিজে দেয়না! ... আমি মনে হয় ওঁর প্রতি সমর্পিত হতে পারিনি । মনের কনো একটা কোণে এখনও মনে হয়, কল্পনা, ইচ্ছা আর চিন্তা ১৩১

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।