কৃতান্ত বামদিকের ঝর্ণা থেকে, মাসিমনি আর তাঁর দুইকন্যাকে নিয়ে গিয়ে, সকলে হাতমুখ ধুয়ে এসো দেখি । ... সকলের জন্য আহারের ব্যবস্থা করছি আমি”। দেবী দখিনা বললেন, “তুই একা কত করবি! দাঁড়া, আমি আর মানসী হাতমুখ ধুয়ে এসে, তোর হাতে হাতে করছি”। ... দেবী চেতনা আর দেবী অন্তদৃষ্টিও আদুরে ভাবে বললেন, “মাসিমণি, আমরাও করবো তোমার হাতে হাতে!” ... মা। ... আগে হাতমুখ ধুয়ে এসো যাও”। করলেন, “কি অদ্ভুত ইনি! ... কখনো তিনি দেবী, কখনো তিনি অসুরদলনী ৷ আবার সন্তানদের ক্ষেত্রে, তিনি যেন কেবলই মাতা । তখন তিনি না তো দেবী, আর না জগন্মাতা | তিনি কেবলই মাতা ।... সন্তান স্মরণ কি করে রাখবেন, তিনি জগন্মাতা, যেন তিনি নিজেই ভুলে যান যে তিনি নিজের মাতার পরিচয়কেই সর্বাধিক শ্লেহ করেন”। অখণ্ডের এই ভাবনা যে যথার্থ, তার পরিচয় তিনি পেলেন, যখন তিনি দেখলেন যে, সবাম্া নিজের সমস্ত পরিচয় ভুলে সকলের জন্য আহার নির্মাণ করছেন । অসম্ভব নিষ্ঠা নিয়ে সেই কর্ম এমন ভাবেই করছেন যেন জগতের শ্রেষ্ঠ কর্ম করছেন তিনি এক্ষণে । অখণ্ড নিজের ভাবনা মিলে গেছে দেখে, কিছুটা হতবাকই হলেন । চিন্তা, ইচ্ছা, কল্পনার প্রভাব থাকতে, কি করে তাঁর ভাবনা সঠিক হতে পারলো । কিন্ত প্রতিবারের মত, তাঁর সংশয়ের উত্তর মাতা সবাম্বী তাঁর জননী দেবী দখনা ও তাঁর ভগিনী, দেবী মানসীর মুখ দিয়েই প্রদান করলেন। দেবী দখিনা অখণ্ডের নিকটে এসে বললেন, “কি এত ভাবছো বাবা অখণ্ড! যেখানে আমার সর্ব বিদ্যমান সেখানে কল্পনা, ইচ্ছা বা চিন্তার প্রভাব কি থাকতে পারে!” ১৩০
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।