জন্মলীলা পবনদেব হেসে বললেন, “সে তো ব্রিদেবই জানেন। তাঁরা যদি কনোদিন এই আবেগদের প্রতি বিরক্ত হন, যদি কনোদিন এঁদের মনে হয় যে, আমাদেরকে অধীনে স্থাপন করার প্রয়াস করে মানুষ ভুল করছেন, তাহলেই এর নিরাময় সম্ভব । তাঁরা তো সকল মানুষের মধ্যেই ব্রিগুণ হয়ে বিরাজ করেন, তাই না! আপনিও তো এই তত্ব জানেন দেবী! ... তাঁরা যদি চান যে মানুষের এই দৌরাত্বকে স্তব্ধ করবেন, তাহলে তাঁরা তা সহজেই করবেন, আর নাহলে করবেন না। আমরা এর মধ্যে কি করে হস্তক্ষেপ করতে পারি বলুন?” দেবী ধরিত্রী বিষপ্প ভাবে বললেন, “কিন্ত আপনারা একটিবারও ব্রিদেবের কাছে নিজেদের এই দুরবস্থার কথা বলবেনও না! ... হতে পারে, তাঁরা মনে করছেন যে আপনারা যখন খুশী আছেন, তাই তাঁদের আর করনিয় কিছুই থাকেনা । তাই হয়তো তাঁরা কিছু করছেন না! আপনারা একটিবার তো তাঁদেরকে বলুন, আপনারা কি দুর্বিপাকে পরেছেন, সেই কথা!” অগ্নিদেব বললেন, “দুর্বিপাক! কিসের দুর্বিপাক! ... আমি অগ্নি, আমি আপনার গর্ভে বিরাজ করি। আমাকে সেই গর্ভ থেকে তুলে নিয়ে এসে, মানুষরা কত সম্মান দিচ্ছে! হ্যাঁ আমাকে তুলে আনার জন্য, আপনার ত্বক পুড়ে ঝলসে যাচ্ছে, সেটা আপনার সমস্যা, আমার নয়। ... এই যে ইন্দ্রদেব, আকাশতত্ব, তাঁকে তো আপনি কিছু দিতেনই না! কেবল কর বাবদ কিছু বায়ু দিতেন, আর বাম্প দিতেন। এখন মানুষ আপনার গর্ভের সমস্ত বায়ুকে নিয়ে গিয়ে আকাশের বুকে দিচ্ছেন, আর ইন্দ্রের রাজকোষ ভরছেন, এতে আপনার অসুবিধা হতে পারে, ইন্ড্রিদেবের কিভাবে অসুবিধা হচ্ছে? ধন আপনি হারাচ্ছেন, আমাদের রাজা তো সেই ধনে ধনবান হয়ে উঠছেন, তাহলে তিনি কেন এর বিরোধ করবেন? পবনদেবকে আপনি সর্বদী নিজের মধ্যে আগলে রাখতেন, কনো রকম স্বাধীনতা দিতেন না । আজ মানুষকে দেখুন, তাঁরা সেই পবনদেবকে নিজেদের কক্ষে নিয়ে চলে গেছে, স্বতন্ত্র করে দিয়েছেন পবনদেবকে ৷ আজ তাঁরা পৰনদেবকে নিজেদের নির্মিত যন্ত্র দ্বারা জন্মও দিচ্ছেন, তাতে পবনদেবের সম্মানবৃদ্ধি হচ্ছে। আপনার মান যাচ্ছে, তাতে পবনদেবের কি? তাঁর তো সম্মানবৃদ্ধি হয়েছে! ... ১২
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।