Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত নিচ্ছেন তাঁরা এমন হাস্যবিনিময় করলে, দেবী মানসী হেসে নিজের কন্যাদের চাপাগলায় বললেন, “ওরা এখন ছোটো তো, তাই ওদের এমন মনে হচ্ছে। তোমরাও ছোট তো এখন, তাই বুঝতে পারছ না। বড় হও, সমস্ত কিছু বুঝে যাবে”। পুত্র, এই অসুর অত্যন্ত বলশালী । যেই দুই অসুরদের তোমরা হত্যা করলে, তাঁদের বল শক্তিশালী হয়ে উঠতে হবে তো তোমাদের । তোমরা না হত্যা করলে, সেই অসুররা তো মাকে, বাবাকে, মাসিকে, দিদুন দাদু সকলকে বন্দি করে নিয়ে চলে যাবে! তখন কি হবে!” বাকিদের কাছে যেখানে এই দুই তরুণের কথা বাচাল বালকের মত শোনাচ্ছিল, সেখানে মাতা সর্বান্থী আর দেবী মানসীর আচরণ যেন অত্যন্ত সাবলীল । যেন শিশুর মন ভোলাচ্ছেন তাঁরা! ... আর এই দৃশ্য সকলেই যখন দেখলেন, তখন একটু অবাক হলেন । আর সর্বাধিক অবাক হলেন অখণ্ড। সঙ্গে সঙ্গে নিজের কীর্তির প্রতি অনুতাপও জন্মালো তাঁর। তিনি নিজেকে নিজে অন্তরে অন্তরে বললেন, “এক আমি রয়েছি, যে সমস্যা দেখলেই, সেই সমস্যাকে নিজের থেকে দূরে অপসরণ করে দেবার প্রয়াস করে হয় বচনের দোহাই দিয়ে সেই ব্যবস্থা করার প্রয়াস করে । আর অন্যদিকে ইনি, জগন্মাতা পরে তিনি, প্রথম তিনি মাতা, ন্নেহময়ী মাতা, যিনি সন্নেহে সকলকে কাছে টেনে নেন”। পুনরায় তিনি বিচার করলেন নিজের অন্তরে, “কই আমার তো এমন ভাব জন্মায়নি ভাঞ্চ-এর প্রতি! ... সর্বা কি সুন্দর তাঁকে কাছে টেনে নিয়ে, তাঁকে নিজের প্রিয়পুত্রের মত করে বুঝিয়ে, তাঁকে বিলীন করে নিল নিজের মধ্যে । কই আমি তো ক্ষিতীশ সতিশের এই কর্তাভাবের আচরণকে মেনে নিতে পারলাম না! আমার সর্বা তো কি সুন্দর তাঁদের কথাকে শিশুর প্রলাপ ১২৮

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।