নিয়তলীলা মাতা সবাম্বী অখণ্ডের মনের ভাষা শ্রবণ করে, একটিও কথা না বলে, কেবলই একটি নিজমনে মুচকি হাসি দিয়ে আজ্ঞার গুহায় পুত্রদের এবং সমস্ত পরমাত্ীয়দের নিয়ে প্রবেশ করার উদ্দেশ্যে গমন করলেন। দেবী মানসী সাখ্যাত ক্ষিতীশ সতিশের জন্মের জন্য প্রাণপাত করেছেন । তাই তাঁর এই দুই পুত্রের প্রতি মমতা অক্ষুণ্ন থাকলেও, অখণ্ড থেকে আরম্ভ করে বাকি সকলেরই এই দুইপুত্রের অভিমান অসহনীয় লাগতে থাকে। যেই কর্মে সামান্য যোগদানও করেনি, সেই কর্মের শ্রেয় নিজেদের কাঁধে নেবার প্রবণতা এই দুই পুত্রকে ক্রমশ অসহনীয় করে তুলতে থাকে । কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে, মাতা সর্বান্থীর আচরণ অত্যন্ত বিচলিত করে সকলকে । যেই কর্ম তিনি স্বয়ং অথচ তাঁর যেন সেই দিকে কনো হুঁশই নেই। ক্ষিতীশ ও সতিশ তাঁদের মাতাকে, অর্থাৎ দেবী সবাম্বাকে প্রশ্ন করলেন, “আচ্ছা মা! আমরা তো বলবাণ হতে হবে কেন? একি খুব শক্তিশালী!” এই কথা শুনে কেউ বিরক্তিতে ওষ্ঠবিকৃত করলেন, তো কেউ মাথা নত করে, বিরক্তিসূলভ নিশ্বীস ফেলে মাথা নাড়লেন। কিন্তু মাতা সর্বন্বীর কাছে তাঁর পুত্রদের কথন যেন শিশুর প্রলাপ। আর একই ভাব দেবী মানসীরও । দেবী মানসী পুত্রদের এমন কথা শুনে মমতাপূর্ণ হাস্য প্রদান করলেন। তরুণী চেতনা ও অন্তদৃষ্টি প্রশ্ন করলেন তাঁকে, “মা! ও মা, হিন্নহুকে তো মাসিমণি পদাঘাতে মারলেন, তাই না! ... তো দাদারা কেন বলছেন, তাঁরা হত্যা করেছেন অসুরদের! “ কণ্ঠস্বর আস্তে করে দেবী মানসীর কাছে সেই কথা দেবী চেতনা ও অন্তদৃষ্টি বললে, দেবী মানসী ও দেবী সর্বাম্থী একে অপরের মুখের দিকে তাকিয়ে, যেন শিশুদের শিশুসুলভ আচরণের আনন্দ ১২৭
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।