কৃতান্ত প্রয়োজনই থাকেনা, কারণ এই জন্মমৃত্যু যে একটিই প্রয়োজনের জন্য কল্পনার পর কল্পনা, আর তা হলো নিজের মিথ্যা পরিচয় ত্যাগ করে, সত্য পরিচয়কে গ্রহণ করা”। ভাঞ্চ-এর আর কনো কণ্ঠস্বরও শুনতে পেলেন না অখণু। ক্রমে মাতার সেই শূন্যতা ত্যাগ হলো । অখণ্ডও নিজেকে ফিরে পেলেন, আর অবাক নেত্রে মাতা সর্বন্বীকে দেখতে থাকলেন। অন্যদিকে অন্য সকলেও নিজেদেরকে কালের খাতায় ফিরে পেতে থাকলেন, আর ভাঞ্চ-এর অস্তিত্ব নেই দেখে বুঝলেন তাঁর সমাপ্তি হয়েছে মাতা সর্বাম্থীর কাছে। আর হাতে ধনুশ ধারণ করা ক্ষিতীশ সতিশ নিজেদের ধনুকে তীর দেখতে না পেয়ে, আর সম্মুখে ভাঞ্চকে দেখতে না পেয়ে, নিশ্চিত হয়ে গেলেন যে তাঁরাই ভাঞ্চকে হত্যা করেছেন। অখণ্ড সেই দৃশ্য দেখে অস্থির হলেও, তাঁর স্মরণ এসে যায় যে তিনি মাতার প্রতি পূর্ণ আস্থা রাখার বচন দিয়েছেন, তাই মাতা নিশ্চয়ই এই লীলা করলেন তাঁর পরীক্ষা করার জন্য যে তাঁর বিশ্বাস মাতার প্রতি অটুট থাকে কিনা । তাই একটি কথাও বললেন না। ক্ষিতীশ ও সতিশ একত্রে বললেন, “দেখলেন মাতা! কেমন করে আমরা ভাঞ্চ-এর হত্যা করলাম!”... মাতা সবাম্থী হেসে বললেন, “ও তোমরা হত্যা করেছ! ... সেই জন্যই আর তাঁর শবদেহটাও দেখতে পেলাম না । ... আরো একটি অসুর আছে পুত্র, তাঁকে হত্যা করে দিতে পারলে, তবেই আমরা সকলে স্বস্তির নিশ্বীস ফেলবো । ... তাঁর হত্যার জন্য অপেক্ষা করতে হবে তো! ... সে খুব বলশালী । তাকে হত্যা করার জন্য, বলবান হতে হবে তো!... তাই এখন চলো আমরা আমাদের নিবাসে যাই, যেখানে তোমাদের জন্ম হয়েছিল”। সকলে সেখান থেকে প্রস্থান করলেন, অখপ প্রস্থান করার সময়ে কেবল দেখলেন, ক্ষিতীশ ও থেকে তাঁদের বাণ পরে যায় ভূমিতে, আর তাই তাঁরা মনে করলো যে তাঁরাই ভাঞ্চকে হত্যা করেছে। কিন্তু মাতা তাঁদের এই ভ্রম ভাঙালেন না । কেন ভাঙালেন না, তা বুঝলেন না, তবে বিশ্বাস রাখলেন যে যখন এঁদের ভ্রম এখনো ভাঙাননি মহামায়া, তখন সেই না ভাঙার পিছনেও এঁদের ও সকলের মঙ্গলই আছে নিশ্চয় । ১২৬
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।