নিয়তলীলা পারলেন না, এবং এক বিস্ময়ে নিজেকে যেন হারিয়ে ফেললেন । আর ভাঞ্চ ব্যকুলতা, ন্নেহ ও দেখতে পাচ্ছিনা! আমার তো নিজের অস্তিত্বও খুঁজে পেতে কষ্ট হচ্ছে!” মাতা প্রকাশিতা হলেন না, যা প্রকাশিত হলো তা হলো মাতার কন্ঠস্বর ৷ সেই কণ্ঠস্বর বললেন, “কি করে খুঁজে পাবে আমাকে, কি করে খুঁজে পাবে নিজেকে, কি করে খুঁজে পাবে কারুকে! যাদের খুঁজছো তুমি, তাঁদের তো কনো কালে কনো অস্তিত্বই ছিলোনা । অস্তিত্ব কেবল আমারই ছিল, আছে আর থাকবে, আর আমি হলাম এই শুন্য, এই গহন শুন্য, এই অব্যাক্ত শূন্য |... এই অব্যাক্ত শূন্যতাকে গ্রহণ করতে না পেরে, নিজের পৃথক অস্তিত্ব সন্ধান করার ইচ্ছা নিয়েই তো তুমি এবং সকলে নিজেদেরকে আত্ম বলে প্রকাশিত করতে শুরু করো, আর যতই তা প্রকাশিত করতে থাকো, ততই আমাকে অর্থাৎ নিজেদের স্বরূপকে হারিয়ে ফেলে, এক অলিক কল্পনাদ্বারা নিজের নিজের ব্রন্ষাণ্ডের বারবার জন্ম দাও, রক্ষা করো আর লয় করো। আর তোমাদের সম্মিলিত ব্রন্মাণ্ড হলো এই বাহির ব্রহ্ষাণ্ড যাও কল্পনা ব্যতীত কিছুই নেই। বিচার করে দেখো, যদি সেই ব্রন্ষাণ্ড সত্যই হতো, তাহলে কি তা তোমার নিদ্রার কালে তা নিশ্চিহ্ন হয়ে যেত! ... না যেত না, ঠিক যেমন এই শুন্যতা তখনও যায়না, আর তখনও যায়না যখন তুমি মুছা লাভ করো বা মৃত্যু লাভ করো । কেন যায়না! কারণ এই শূন্যই যে একমাত্র সত্য ৷ আর এই শূন্যই একমাত্র অস্তিত্ব । ... ভাঞ্চ, তুমি এই অন্তম সত্যকে জানার অবস্থান নিয়েই এই কাল্পনিক অবতার ধারণ করেছিলে । আর তাই তোমার হত্যা বা মৃত্যু সম্ভবই ছিলোনা । পুত্র, তোমার মৃত্যু নয়, তোমার মোক্ষলাভের সময় আসন্ন । তুমি এই শূন্যকে প্রত্যক্ষ করে নিয়েছ, তোমার নিজের কাল্পনিক অস্তিত্বও তুমি হারিয়ে ফেলেছ। বাকি যা আছে তা হলো কেবলই নিজের কল্পনাকে ফিরে পাবার ইচ্ছা । সেই ইচ্ছাকে ত্যাগ করলেই, তুমি নিজের স্বরূপ, তোমার জননী, সকলের জননী, এই আমার মধ্যে চিরতরে লয় হয়ে যাবে, স্বয়ং মিথ্যা থেকে ১২৫
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।