Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত দেবী সর্বাম্বী হেসে বললেন, “ঠিক যেই প্রকার মল দ্বারা বিনায়কের জন্ম হয়েছিল বলে, আপনি বলে দিয়েছিলেন যে তাঁর সৃজনের মধ্যে মল স্থাপিত রয়েছে, তেমন মলের কথা বলছেন নাথ!” অখণ্ড চিন্তিত হয়ে বললেন, “এটা হাস্যপরিহাসের সময় নয় সর্বা! আমাদের পুত্রদের মধ্যে কর্তা ভাব স্থাপিত হয়ে রয়েছে! ... এর নিরমায় কি!” মাতা সবান্বী হেসে বললেন, “আপনি তো এর নিরাময় জানেন ভালো করেই । এঁর আগেও তো আপনি এঁর নিরাময় করেছেন, তাই না! ... কেটে দিন এঁদের মুণ্ড আর স্থাপন করুন এঁর নতুন মস্তক!” অখণ্ড এবার একটু বিরক্ত হয়েই অস্থির ভাবে বললেন, “সর্বা, এখানে আমাদের সম্মুখে পরিণাম এসে উপস্থিত, আর তুমি কিনা পরিহাস করছো!” কেন? কারণ কি এই যে, এঁদের জন্মের মধ্যে আপনার দেহউল্মাও উপস্থিত ছিল, আর বিনায়কের জন্মের ক্ষেত্রে তা ছিলনা!” অখণ্ড এবার বুঝতে পারলেন। পূর্বে থাকা তাঁর নিজের কর্তাভাবকে প্রত্যক্ষ করতে পারলেন। আর তা প্রত্যক্ষ করে এবার নরম ও লজ্জিত হয়ে বললেন, “বেশ দেখতে পাচ্ছি আমার নিজের কর্তাভাবকে দেবী । বেশ দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি যে, এই কর্তভাবে আমি কেবল আজই বিভোর হইনি, বরাবরই বিভোর ছিলাম । ... আচ্ছা, আমার এই কর্তাভাবই কি আমাদের সন্তানের মধ্যে প্রত্যক্ষ হচ্ছে!” মাতা সর্বান্থী হেসে বললেন, “না দেব! ... না তখন আমার বা আপনার কারুর কর্তাভাব বিনায়কের উপর স্থিত ছিল, আর না আমাদের কারুর প্রভাবে এঁদের কর্তাভাব উৎপন্ন হয়েছে। ... তখনও অন্ধকের প্রভাবেই কর্তাভাবের বিস্তার হয়েছিল, যেই অন্ধককে আপনি আমার মাতৃত্বের কাছে রেখে, তাঁর কর্তাঁভাব দূরীকরণ করাতে পারতেন কিন্তু আপনার তো কর্তব্যের ১২০

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।