কৃতান্ত এমন বিচার করছিলেন, তখন সামনে থেকে বরুণদেব, অগ্নিদেব, পবনদেব নবগ্রহ এবং সমস্ত দেবী ধরিত্রীকে এই অবস্থায় দেখে, বরুণদেব সম্মুখে এসে বললেন, “একি অবস্থা আপনার দেবী! ... আপনি এমন ভাবে ক্ষতবিক্ষত হয়ে আর কতদিন অবস্থান করবেন? আমাদেরকে দেখুন! আমরা কেমন রাজার হালে রয়েছি! আপনি কেন বুঝতে চাইছেন না! দেখুন, স্বয়ং ব্রিদেব আবেগদের সাথে একাত্ম হয়ে রয়েছেন। স্বয়ং বিবেক অর্থাৎ গজানন এই আবেগদের নিয়ে মেতে রয়েছেন। স্বয়ং বিচার অর্থাৎ কার্তিক মেতে রয়েছেন সমস্ত চিন্তা আর কল্পনাকে নিয়ে । আর এঁদের সাথে স্বয়ং ব্রিদেব অর্থাৎ ব্রিগুণও মিশে রয়েছেন। তাই এঁদের সাথে মিশে যাওয়াই বুদ্ধিমানের কাজ । তাই নয় কি?” অগ্নিদেব সম্মুখে এসে বললেন, “দেখুন ধরিত্রীদেবী! মানুষ আমাদের থেকেই উপাদান নিয়ে পঞ্চভুতে ভূষিত। ইন্দ্রদেব হলেন আকাশতত্ব, তাঁর উপাদানে মানুষ পেয়েছে মন; বরুণদেব হলেন জলতত্ব, তাঁর উপাদানে মানুষ পেয়েছে বুদ্ধি; আমি অগ্নিদেব, আমার উপাদানে মানুষ পেয়েছে উর্জী; পবনদেবের উপাদানে মানুষ পেয়েছে প্রাণ; আর আপনার উপাদানে মানুষ পেয়েছি দেহ। ... এবার মানুষের মনে বাসা বেঁধেছে আমাদেরকে নিজের বশে রাখার বাসনা ও কামনা, আর তার থেকে জন্ম নিয়েছে অসংখ্য আবেগ অর্থাৎ অসুর । আর এই অসুরদের আজ বাড়বাড়ন্ত, কারণ এঁদেরকে স্বয়ং সুরক্ষা দিচ্ছেন ব্রিদেব এবং কার্তিক গণেশ অর্থাৎ বিচার ও বিবেক। এবার আপনিই বলুন, যখন স্বয়ং ব্রিদেব এঁদের সঙ্গে, তখন এরা আমাদেরকে তো বশ করে নেবেই, কে আটকাবে এঁদেরকে? তাই তো আমরা সকলে এঁদের সাথে বন্ধুত্ব স্থাপন করে বসে আছি, নাহলে যে আমাদেরও অবস্থা আপনার মতই হতো । ... আমাদের কথা মানুন, আপনিও আমাদের মত হয়ে যান, আপনিও সুরক্ষিত হয়ে যাবেন”। ধরিত্রীদেবী মুখমগ্লকে কঠিন করে বললেন, “আর এর থেকে নিরাময়! আছে না সম্ভবই নয়?” ১১
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।