কৃতান্ত হিল্নহু সেই কথাতে ডুকরে ডুকরে হেসে উঠে বলল, “কিন্ত কি করে দেবী? আমাকে আঘাত করবে? করো করো, আঘাত করো! ... আঘাত করেই দেখো, কি হয়!” মাতা সবান্ধী মৃদুহাস্যে, নিজের চরণকে ভূমিতে প্রবল বেগে আঘাত করলেন, আর তাতে হিল্হু ছিটকে পশ্চাতে গমন করে, একটি প্রকাণ্ড পাথরের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে, নিজের মস্তক ও বাহুতে আঘাত পেলেন । মানসী, বোধিরাও মাতার এই আঘাতে টলমল হয়ে গেলেন, কিন্তু অখণ্ড দেবী মানসীকে সামলে নিলেন । হিল্নহু এই আঘাতপ্রাপ্ত হবার পর, সেই অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে, উচ্চৈঃস্বরে অষ্টহাস করলেন। সেই দেখে, মাতা সববান্বী অধিক স্বরে অ্রহাস্য করে উঠলেন । আর মাতার এই হাস্য দেখে, হিল্নহু অভিমানে হুঙ্কার ছাড়লেন, “এই আঘাত দিয়ে আমাকে হত্যা করবে তুমি! ... তোমাকে জ্ঞানী জানতাম, অন্তত পিতারা তেমনই বলেছিলেন, কিন্তু এখন তো দেখছি, তুমি মূর্থা!” মাতা হেসে বললেন, “মৃত্যুর এতো তারা কেন হিল্নহু! আগে তো দেখে নে তোর বরদানের দৌড়! ... কি রে! তোর লহু বইছে! তোর শক্তি বাড়ছে!” লহু প্রবাহিত হচ্ছেনা! ... সত্যই তাঁর বল বৃদ্ধি হচ্ছেনা!... সেই দেখে চিন্তিত হয়ে উঠে হিল্নহু একটি মায়াবী ছুরিকা ধারণ করলেন, এবং নিজেই নিজের বাহুতে আঘাত করলেন । কিন্তু পরিণাম সেই ক্ষেত্রেও একই হলো । সেই দেখে, হিল্লহু হুস্কার ছেড়ে তিরস্কারের ভঙ্গিতে বললেন, “হতঙ্ছাড়ি! আমার পিতারা কেউ তোর মায়ার কথা তো বলেনি!... তোর এই গুণের কথা তো আমাকে কেউ জানায়নি! তুই তো অসম্ভব ছলনাময়ী!” নি তাঁরা! ... বেশ তবে আমিই বলে দিচ্ছি স্বমুখে । ... আমি মহামায়া । ... সকলের সকল মায়া, আমার শক্তিকে ধারণ করেই সম্ভব হতে পারে । নে, এবার তো তুই জেনে গেলি । ... আবার বলিস না যে, তুই জানতিস না আমি মহামায়া, তাই ছেড়ে দেব তোকে! ... দিতাম ছেড়ে, কিন্তু ১১৬
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।