Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা মাতা সবান্বা সমস্ত কথাই শুনছিলেন, কিন্তু যতক্ষণ না নিজের সন্তানদের একটি সুরক্ষিত স্থানে পৌঁছে দিচ্ছিলেন, ততক্ষণ থামার চিন্তাই করছিলেন না । ... কিন্তু অন্যদিকে, অখণ্ড প্রকাণ্ড গতি ধারণ করে ধাবিত হলে, তাঁর পিছনে সকলেই ধাবিত হন। তাঁরা প্রায় হিল্নহুর কাছে এসে গেছেন; হিল্নহুকে তাঁরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিন্তু পূর্বের তাপগ্রহণ ও এইকালে প্রকাণ্ড গতি নিয়ে ধাবিত হবার কারণে দেবী মানসীর মধ্যে এবার প্রসব বেদনার সঞ্চার হতে শুরু করে। বোধি তথা সকলে সেই দৃশ্যদেখে কিছুটা হতবাকও হলেন, আর কিছুটা চিন্তিতও ৷ হতবাক এই কারণে হলেন কারণ, দেবী মানসীর মধ্যে অন্তঃসন্তা হবার কনো লক্ষণই তাঁরা খুঁজে পাননি এতক্ষণ, আর চিন্তিত হলেন এই কারণে যে এবার দেবী মানসী কি করে ধাবিত হবেন । আর যদি তিনি গতিধারণ করতে না পারেন, তবে তাঁকে একা ফেলে রেখে, তাঁরাই বা কি করে অগ্রসর হন। কিন্ত যেন মাতা বোধির অন্তরের কথা শুনতে পেলেন। আর তাই তিনি একস্থানে দাঁড়িয়ে পরলেন। হিল হাঁপাতে হাঁপাতে অষ্টহাস্য করে বললেন, “কি দেবী বলেছিলাম না, আর বেশিক্ষণ তুমি এমন গতি রাখতে পারবে না! দেখলে! আমি ঠিকই বলেছিলাম!” মাতা সর্বা্বা এক মুচকি হাস্য প্রদান করে বললেন, “কর্তা ভাব যাদের থেকে উৎপন্ন হয়, সেই দেবী কল্পনাদের কাছে তুই বড় হয়েছিস হিন্নহু। তাই তোর মধ্যে কর্তা ভাব যে প্রকাণ্ড থাকবে, সে তো জানা কথা। ... কিন্তু মূর্খ, শুনে রাখ তাহলে, আমি ক্লান্ত হয়ে দাঁড়াই নি। আমি দাঁড়িয়েছি তোর দমন করার জন্য । আরো খানিকক্ষণ তোকে দৌড় করানোর ইচ্ছা ছিল আমার, কিন্তু তোর পিছনে দৌড়াতে দৌড়াতে, আমার ভগিনীর প্রসববেদনা জন্ম নিয়েছে। তাঁর এই অবস্থায় গতিধারণ উচিত নয় । ... তাই এই স্থানেই, আর এই মুহুর্তেই তোর হত্যা করবো বলে আমি স্থির করেছি”। ১১৫

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।