কৃতান্ত সেই মুষ্ট্যাঘাতে স্পটি প্রাণ হারালে, সেই মুহুর্তে সর্পটি অবলুপ্ত হলো । আর তা দেখে সকলেই বুঝতে পারলেন যে এই সর্পটি একটি মায়া ছিল মাত্র, অর্থাৎ ভাবস্থ সর্বন্বির কাছে তাঁর দুই সদ্যজাত সন্তানকে একাকী ফেলে রেখে এসেছেন তাঁরা । এমন অনুভব করে সকলে প্রাণপণে আজ্ঞার মধ্যে প্রবেশ করার জন্য দ্রুত বেগে গমন করলেন । কিন্তু সেখানে গিয়ে দেখলেন, না তো সেখানে মাতা স্বাম্থী আছেন, আর না তাঁর দুই সন্তান । সেই দৃশ্য দেখে ভয়ার্ত হয়ে গিয়ে সকলে এবার দক্ষিণ দিকে দ্রুতগামী হয়ে ধাবিত হলেন । কি হয়েছে, বা কি হতে চলেছে, সেই সম্বন্ধে তাঁদের কারুর কনো ধারণা নেই। তবে তাঁরা নিশ্চিত যে, তাঁরা সকলে বাম দিকে গেছেন আর সেদিকে সবন্া যায়নি, অর্থাৎ তিনি স্বয়ং যান বা কেউ তাঁকে নিয়ে যান, তিনি দক্ষিণ দিকেই গেছেন। তাই সেইদিকেই তাঁরা দ্রুততার সাথে ধাবিত হলেন। অন্যদিকে, অচেতন হবার পর যখন দেবী কল্পনা প্রত্যাবর্তন করলেন চেতনাতে, তখন তিনি ভয়ার্ত হয়ে গিয়ে, ভাঞ্চকে বলেন, “পুত্র ভাঞ্চ, হিল্হু একাকী গমন করেছে উ্ধ্বলোকে, কিছু তো বৃহৎ ঘটনা ঘটেছে, নাহলে আমরা সকলে একত্রে মুছিত হয়ে যেতাম না । তুমি যাও আর তোমার ভ্রাতার সম্বল হয়ে তার পাশে থাকো”। সেই আদেশ লাভ করে ভাঞ্চও অগ্রসর হতে নি। অন্যদিকে সবান্বা হিল্লহুকে সুদীর্ঘ পথ ছোটালে, হিল্নহু উচ্চৈঃস্বরে চিৎকার করে উঠলেন, লাগবে! আমাকে আমার বাকি দুই ভ্রাতা কনোদিনও এতক্ষণ নিজেদের থেকে বিরত রাখতে পারেনি দৌড় করিয়ে । দুই শিশুকে নিয়ে তুমি এমন গতি ধারণ করে ধাবন করছো যে আমি অনুধাবন করে তোমাকে স্পর্শ করতে পারছি না! বেশ বুঝতে পারছি তুমি সাধারণ কেউ নও। দুটি সন্তানকে প্রসব করার পর, এমন গতি ধারণ যে করতে পারে, সে সাধারণ হতেই পারেনা! .. তবে আর বেশিক্ষণ নয়! তোমার গতি এবার শিথিল হবেই, প্রসব বেদনার পর এত গতি তুমি সইতে পারবেনা!” ১১৪
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।