নিয়তলীলা নির্বিমে সম্পন্ন হয়েছে দেখে, তৃপ্তি ধারণ করে বর্ণর নিকটে গমন করলে, তাঁর অন্য কনোদিকে মন থাকেনা, কেবলই মাতা সর্বান্বীর অপার রূপপ্রকাশের ছবিই তাঁর মনে ভাসতে থাকে। আর তাই তিনি সেই সর্পকে খেয়ালই করেননি । কিন্তু সেই বিশাল অজগর দেবী মানসীর বামচরণকে নিজের মুখের মধ্যে ধারণ করে তাঁকে ভক্ষণ করে নেবার প্রয়াস করতে থাকে । দেবী মানসী এবার সেই সর্পের দিকে তাকিয়ে, প্রকাণ্ড চিৎকার করে উঠলে, বোধি ও হুতাশন একত্রে দেবী মানসীর নিকটে গেলেন । সেই সর্পকে দেখে, তাঁরা দুইজনই সেই সর্পকে আঘাত করতে গেলে, সেই মায়াবী সর্প নিজের থেকে আরো দুটি ফণা নির্গত করে এবার বোধি ও হুতাশনের দুটি অঙ্গকে আকর্ষণ করে, তাঁদেরকেও ভক্ষণ করা শুরু করলেন। সেই দেখে, দেবী মানসী পুনরায় চিৎকার করলে, এবার দেবী দখিনা উর্ধ্বশ্বাসে সেখানে যেতে থাকলেন যেখানে দেবী মানসী অবস্থান করছিলেন । অখণ্ডও বুঝলেন বিপদ এসেছে কিছু । তাই তিনিও সেইদিকে গমন করলেন । আর অখণ্ড গমন করতেই, দেবী সর্বাম্বী নিজের নেত্র খুললেন তীক্ষ ভাবে । তিনি জানেন, গুহার দ্বারেই উপস্থিত আছে হিল্নহু, যিনি শিশুদের অহিত করার মানসিকতা নিয়ে এখানে উপস্থিত। তাই, তিনি গুহার মধ্যে একটি আনাচে, দুই শিশুকে দুই বাহুতে ধারণ করে, লুকিয়ে পরলেন। আর হিল্নহু সেই গুহাতে প্রবেশ করা মাত্রই, মাতা সর্বান্বা দুই সন্তানকে দুই বাহুতে নিয়ে গুহা থেকে নির্গত হয়ে দক্ষিণ দিকে গমন করলেন । হিন্নহুও তাঁকে দর্শন করে ফেলেন পলায়ন করতে, আর তাই তিনিও দেবী সরবাম্বীর পশ্চাৎধাবন করতে থাকলেন। একদিকে মাতা সাবা নিজের দুই ক্রোরে দুই সন্তানকে নিয়ে দ্রুতগতিতে সহম্রারের দিকে ধাবমান হলেন ও হিল্নহু তাঁর পশ্চাতে ধাবমান হলেন, আর অন্যদিকে অখণ্ড সেই চারমুখি সর্প, যা চারভূতকে ভক্ষণ সজোরে মুষ্ট্যাঘাত করলেন । ১১৩
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।