কৃতান্ত অখণ প্রতিবার একটি একটি করে ধারণা করে দেবী চিন্তার প্রভাবে এসে, আর প্রতিবার অনুভব করে যে তার অনুমান কতটা মিথ্যা, কতটা অসত্য । এবারেও তার অন্যথা হলো না। মাতা নিজের ভাবস্থ অবস্থার মধ্যেও যেন দেবী মানসীর এই পিড়াকে অনুভব করছেন । আর তা অনুভব করেই যেন, এবার তিনি হিমের বর্ষণ করতে শুরু করলেন । আর সেই অদ্ভুত হিমের বর্ষণ কেবলই সেই দুই অস্থির উর্জাপুঞ্জকে সিক্ত করলো, আর সিক্ত করলো দেবী মানসীকে। সকলেই দেখছিলেন, কিন্তু অখণ্ডের নেত্র যেন দেবী মানসীতেই আটকে গেছিল । তিনি দেখলেন, দেবী মানসী সেই শীতল হিমের স্পর্শ লাভ করে তৃপ্ত হলেন, তাঁর দেহের উল্মা শান্ত হলো। কিন্তু তাঁর দুই নয়ন এই শান্তিলাভে অশ্রুপূর্ণ। তিনি এতটাই মাতার প্রেমে নিমজ্জিত হয়েছেন যে তিনি কেবল মাতার প্রেমকেই দেখতে পাচ্ছেন। তিনি সেই প্রেমদৃষ্টিতে এই দেখছেন যে, যতই ভাবস্থ হন মাতা, যতই সন্তানের জন্ম দেবার কর্মে লিপ্ত হন মাতা, তিনি সর্বক্ষণই জগন্মাতা। আর তাই তাঁর প্রতিটি সন্তানের দিকে দৃষ্টি রয়েছে। তাঁর এই সন্তান যে জ্বলেপুড়ে খাক হয়ে গেছে, তার দিকেও তাঁর দৃষ্টি সজাগ!... আর এই ভাবকে অনুভব করে দেবী মানসীর দুই নেত্র অশ্রুতে পরিপূর্ণ। অশ্রুধারার জন্য তিনি নেত্রে কিচ্ছু দেখতেও পাচ্ছেননা, কিন্তু একটি মুহুর্তের জন্যও মাতাকে বাতাস করা বন্ধ করে নিজের নেত্রের জল মুছছেন না! ... কি অসম্ভব নিষ্ঠা! ... অন্যদিকে নিজের পুত্রীর এমন অবস্থা দেখে, মাতা কি করে শান্ত থাকতে পারেন। দেবী দখিনা তাই নিজের অচল দিয়ে মানসীর নেত্রজলকে পুঁছে দিলেন । ... অখণ্ড এই সমস্ত কিছুই দেখতে থাকলেন, আর ভাবতে থাকলেন, “কি অদ্ভুত পরমাত্মীয়তার উৎসবে সকল ভুত মেতে উঠেছে ব্রক্মসনাতনের মধ্যে!” অন্যদিকে মাতার এই হিমবর্ষার পর, যেমন দেবী মানসী ম্নাত হলেন, তেমনই দুই উর্র্জাপুজও শান্ত হলেন। এবার দেবী দখিনা সেই উর্্জাপুঞ্জগুলির প্রতি আকৃষ্ট হয়ে, তাঁদের কাছে এসে, তাঁদেরকে স্পর্শ করে বললেন, “দাদুভাই!”... তিনি হয়তো ভুলে গেছেন যে তিনি হলেন স্বয়ং পবন, কিন্তু পবন নিজেকে পবন মানতে পারুক আর না পারুক, তাঁর গতিবিধি তো পবনের ১১০
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।