জন্মলীলা ইন্দ্রদেব এই কথাতে উপ্রমূর্তি ধারণ করে, উচ্চৈঃস্বরে বলে উঠলেন, “ধরিত্রীদেবী! ... আপনি নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন! আপনি ভুলে গেছেন যে আপনি আপনার রাজার সম্মুখে দাঁড়িয়ে সাখ্যাতে অপমান করা সে যে ঘোর বিদ্বোহ! এই বিদ্বোহের সাজা আপনাকে পেতেই হবে!” ধরিত্রীদেবী এবার ব্যঙ্গাত্মক হাস্য হেসে বললেন, “দণ্ড! ... একজন মৃত্যুপথযাত্রী প্রজাকে এক মূর্খ রাজাই দণ্ড দিতে পারে। ... তা দিন দণ্ড। আপনি রাজা! আপনার দণ্ড তো আমাকে মাথা পেতে নিতেই হবে । ... তবে স্মরণ রাখবেন এই অধম প্রজার এই কটাক্ষকে। একদিন, অন্তত একজনের উপর, আপনি আপনার রাজত্ব স্থাপনে ব্যর্থ হবেনই । আর যেদিন তা হবেন, সেদিন আমার এই ভবিষ্যত্বানী স্মরণ রাখবেন, হে রাজন, সেই একজনের থেকে অসংখ্য তেমন ব্যক্তির জন্ম হবে, যার উপর আপনার রাজত্ব বিস্তার লাভ করবেনা, আর সেদিন আপনার রাজাসন এমনই ভাবে চলে যাবে, যা আর ত্রিদেবও আপনাকে প্রদান করতে পারবেন না ।... আপনার দগ্ডবানী প্রদান করে দেবেন, আমি সহর্ষে সেই দগ্ডবিধান পালন করে নেব, কিন্তু আপনার ন্যায় আত্ম-অহংকারী রাজার অহংকারমিশ্রিত দণ্ডবিধি শোনার জন্য আমি অপেক্ষা করতে বাধ্য নই”। ক্ষতবিক্ষত ধরিত্রীদেবীর মুখ থেকে এমন সুতীক্ষ বানীবাণ গ্রহণে দেবরাজ একদমই প্রস্তুত ছিলেন না। তিনি বিচার করতে শুরু করলেন, “এমন কি করে ফেলেলাম আমি, যার জন্য দেবী ধরিত্রী এমন কটুশব্দ শুনিয়ে গেলেন আমাকে! এবার নিশ্চয়ই ধরিত্রীদেবী ব্রিদেবের কাছে গমন করবেন । তাঁরা যদি আমার উপর রুষ্ট হন! তাহলে আমি কার কাছে যাবো!” ইন্দ্রদেব যেই ভয় পেয়েছিলেন, তাই সাকার হলো; দেবী ধরিত্রী গেলেন ব্রিদেবের কাছে। সেখানে যাবার কালে, তিনি বিচার করলেন, 'আমার এমন অবস্থা নিয়ে, আমি ব্রিদেবের কাছে একের পর এক যাত্রা করতে পারবো না। একজনের কাছে যেতে হবে, যেখানে গিয়ে আমি কৈলাস!" ১০
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।