Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা কারুকে দেখতে পেলেন না তিনি, তখন আজ্ঞার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন । আর এই ক্ষেত্রে তাঁর গতি আরো মন্থর হয়ে যায়, তাই তাঁর আজ্ঞাতে উপস্থিত হতেও বহু দেরি হয়ে যায়। সেই অন্তরালে, দেবী সব্বনম্বী এবং অখণ্ড আজ্ঞার মধ্যে স্থিত হন। দেবী মানসী ও দেবী দখিনা আজ্ঞার অভ্যন্তরেই নিজেদের ভুমিকা পালন করার জন্য প্রস্তুত থাকেন। আর বোধি তথা হুতাশন আজ্ঞার বাইরে অপেক্ষা করেন, এবং আজ্ঞাকে সুরক্ষা প্রদান করতে থাকেন। দেহের উম্মা বৃদ্ধি হতে থাকলো, আর এক সময়ে সেই উম্মা এতটাই প্রকাণ্ড হয়ে উঠলো যে, সেখানে উপস্থিত দেবী মানসী, দেবী দখিনার চোখ ধাঁদিয়ে গেল। এমনকি আজ্ঞার বাইরে অপেক্ষা করা বোধি ও হুতাশনও নিজেদের নেত্রের সম্মুখে কিচ্ছু দেখতে পেলেন না । তাঁরা তখন গহন ভাবে ভাবস্থ। তাঁরা দেখলেন, অখণ্ডের সমস্ত প্রকাশিত উম্মা দেবী সর্বান্ধী নিজের তনুর মধ্যে গ্রহণ করে নিচ্ছেন, এবং যতই তা গ্রহণ করছেন, ততই তাঁর উম্মা বৃদ্ধি হতে থাকছে। একটা সময় ক্রমে আসে যখন অখণ্ডের আর কনো উদ্মাই বাহ্যে অবশিষ্ট রইল না, সমস্তই স্বন্ী নিজের মধ্যে আত্মসাৎ করে ফেলেছেন । এমন হবার পর কিছুক্ষণ বিরাম লাগে সমস্ত কিছুর মধ্যে, আর এই বিরামের মধ্যে অখণ্ড নিজের ধ্যানবস্থা থেকে নির্গত হয়ে যায়। মাতা সর্বান্থী তখনও গহন ভাবে ভাবস্থ। তাঁর শ্রীমুখে একটি অসম্ভব সৌখিন হাস্যরেখা বর্তমান, যা দেখা মাত্রই সকলের মধ্যে একটি তৃপ্তির আনন্দ উপস্থিত হয়। এমনই তাঁরা সকলে দেখছেন, এমনকি বোধি ও হুতাশনও আজ্ঞার অন্দরে প্রবেশ করে, মাতার এই রূপশোভা দেখছেন, তেমনই অবস্থায় সকলে দেখলেন, মাতা সর্বন্বীর ললাটে বিন্দু বিন্দু স্বেদকণা জমা হতে শুরু করেছে। ... কিছুক্ষণের মধ্যেই সেই স্বেদকণারা আর ললাটে সীমাবদ্ধ থাকলো না। তা মাতার সমস্ত শ্রীবদনকে বেষ্টন করে ফেলল, আর ক্রমে তা তাঁর সমস্ত তনুকেই ১০৭

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।