নিয়তলীলা হুতাশন প্রশ্ন করলেন, “কিন্তু পু্রী, যদি এই সন্তানলাভের পদ্ধতিতে এতটাই পতনের সম্ভাবনা, তবে সেই পথে যাওয়ার প্রয়োজন কি? সেই পথে না গেলেই তো হলো!” দেবী সবাম্বী হেসে বললেন, “যুদ্ধ করার সময়ে অস্ত্র ধারণ করতে হয়, সংকল্প ধারণ করতে হয়, কিন্তু যদি শত্রুর সম্মুখীনই না হওয়া হয়, তবে সেই সংকল্পের লাভ কি, আর সেই যুদ্ধে জয়লাভই বা সম্ভব কি ভাবে? ... সন্তানের জন্ম দেবার প্রয়াস সেই যুদ্ধ পিতা । ... সেই সময়ে নারীপুরুষের ভেদাভেদ সপ্তমে থাকে, কামনার হাতছানি সপ্তমে থাকে, আর মোক্ষচিন্তার নাশ এবং অর্থ ভুলে যাবার আবাহন সর্বক্ষণ থাকে । তাই এই হলো সেই কাল, যেখানে বিবাহিত দম্পতি যুদ্ধে স্থাপিত হন। যদি এই যুদ্ধে নিজেদের সংকল্পকেই স্থাপন করতে পারেন, এবং প্রতিক্ষণে তাঁদের বিবাহের করে মোক্ষ পথে চলতে পারেন, তবেই এই যুদ্ধে জয়লাভ সম্ভব, আর তখনই বিবাহ সার্থক হয়, প্রকৃত সন্ন্যাস লাভ হয় অর্থাৎ কামনার থেকে মুক্তিলাভ হয়, আর যার বিবাহ সার্থক, তাঁর সন্তানও ভগবৎগুণ বিশিষ্ট হন, অর্থাৎ সেই সন্তান স্বততই সত্যকামী হন, এবং আকাঙ্জা, কামনা, কল্পনা, চিন্তা ও ইচ্ছার দাসত্ব থেকে সহজাত স্বভাবসিদ্ধ ভাবেই মুক্ত হতে সচেষ্ট হন। আর যদি অর্থহীনতা, ধর্মহীনতা এবং মোক্ষপ্রয়াসহীনতার থেকে কেবলই কামনার ছারা যৌনসঙমে লিপ্ত হয়ে সন্তানপ্রাপ্তি হয়, সেই সন্তান হয় কামনার পূজারি, সেই সন্তান হয় যন্ত্রনির্ভর, এবং অন্ধবিশ্বাসী । ... এক সত্যকামী সন্তানের জন্ম দেওয়ার অর্থ হলো মানবতাকে উব্বর করে তাকে পরমার্থের পথগামি করে তোলা, আর এক কামনার পৃজারিকে জন্ম দেওয়ার অর্থ হলো মানবতাকে অবলুপ্তির পথে চালিত করার মহাযজ্ঞ। সমস্ত ব্রন্মাপ্তকে অহং, কল্পনা, চিন্তা ও ইচ্ছা তথা আবেগরা গ্রাস করে রেখে, প্রতিটি মানবদম্পতিকে এই কামনার পুজারি করে রেখে দিয়েছে । তাই দেখতেই পাচ্ছেন পিতী, প্রতিটি ১০৫
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।