কৃতান্ত অনাহতের উর্ধতন অবস্থা হলো বিশুদ্ধ, যা সমস্ত নাদের থেকে মুক্ত। নাদ অর্থাৎ শব্দের উৎস; এবং শব্দ অর্থাৎ কথনের সূত্রপাত কিন্তু এই কথন, এই শব্দ, এই নাদ, এঁদের উর্ধে কি স্থিত ভ্রাতা! ... সংকল্প । সংকল্পের কনো নাদ হয়না, কনো শব্দ হয়না, কনো কথন হয়না । কথন, বা শব্দ বা নাদ যে কেবলই সংকল্পকে ব্যক্ত করার উপায় । কিন্তু সংকল্প যখন গ্রহণ করা হয়, তখন তা নাদের অতীত অবস্থাই । আর বিশুদ্ধ হলো সেই সংকল্প গ্রহণের অবস্থা। যেই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষকে নারীপুরুষের মধ্যে স্থাপিত রাখার উদ্দেশ্যে তাঁদের বিবাহ দেওয়া হচ্ছে, সেই ধর্মকে ধারণ করার, অর্থকে উপলব্ধি করার, কামনাকে প্রত্যক্ষ করার, এবং মোক্ষ লাভের প্রয়াস করার সংকল্প নেবার স্থান হলো এই বিশ্ুদ্ধ। সেই সংকল্প কেবল নারী নেবেন না, কেবল পুরুষ নেবেন না, বরং উভয়েই সংকল্প নেবেন যে একে অপরকে তাঁদের সংকল্পে অটুট রাখবেন, আর তাই তিনটি আচার, মাল্যবদল, সিঁদুরদান, এবং আহারবদল। মাল্যবদল দ্বারা পরাপ্রকৃতির বিদ্যারূপকে সাক্ষী রেখে সংকল্প গ্রহণ হয়, সিঁদুরদান পরাপ্রকৃতির শক্তিরূপকে সাক্ষী রেখে সংকল্প গ্রহণ হয়, এবং আহার যেখানে সারাদিন উপবাস থেকে নারীপুরুষের এবং পুরুষ নারীর উপবাস ভাঙেন, তা সমৃদ্ধির অর্থাৎ পরাপ্রকৃতির শ্রীরূপকে সাক্ষী রেখে সংকল্প গ্রহণের প্রক্রিয়া। আর এই সংকল্প যখন গ্রহণ করা হয়ে যায় তখন সেই সংকল্পকেই আজ্ঞা রূপে পালন করার সময় আসন্ন । আর তাই নারীপুরুষকে এবার সন্তানপ্রাপ্তির পথে চলতে হয়, যেখানে পদে পদে থাকে সংকল্প ভেঙে যাবার সম্ভাবনা । কামনা সেখানে অক্ফুট ও প্রন্ষুটিত ভাবে সর্বক্ষণ যুক্ত থাকে; যৌন কামনা থেকে শুরু করে, সখপুড়নের কামনা পযন্ত সব্ব্র ব্যপ্ত থাকে । নারীপুরুষের আর মোক্ষ অর্থাৎ কামনার থেকে মুক্তি লাভের প্রয়াস সেখানে স্থিত হয়ে একটি বিলাসিতার ন্যায় প্রয়াস। তাই এই কর্ম আজ্ঞাচক্রের অভ্যন্তরীণে স্থিত হয়ে করতে হয়, যেখানে সংকল্পকেই আজ্ঞা রূপে পালন করতে হয়, আর যদি তা না করা যায়, তবে পতন অনিবার্ধপ। ১০৪
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।